ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আট বিভাগে তৈরি হচ্ছে ১৫ তলার ক্যান্সার ও হৃদরোগ হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী সরকারি হাসপাতালে চরম চিকিৎসক সংকট, ১১ হাজার পদ খালি শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত বিধি সংশোধনের উদ্যোগ উপজেলাভিত্তিক হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন: একই দিনে সম্পন্ন হবে সব ইউপির ভোট প্রাথমিকে ৩৫ হাজার প্রধান শিক্ষক নিয়োগ ও মিড ডে মিল চালুর ঘোষণা রোহিঙ্গা সংকট বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: জাপানি দূতের কাছে প্রধানমন্ত্রী প্রতিবছর বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ইতালি: প্রতিমন্ত্রী শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ: চিফ প্রসিকিউটর উচ্চশিক্ষার প্রসারে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ইতালি ও বাংলাদেশের অংশীদারিত্বে নতুন দিগন্ত: অর্থনীতি ও কর্মসংস্থানে একসঙ্গে কাজ করার অঙ্গীকার
Advertise with us

শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ: চিফ প্রসিকিউটর

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।  ছবি: -সংগৃহীত

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব আসামি রায়ের নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল করেননি, তাঁদের আর আপিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার (৭ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এই আইনি ব্যাখ্যা প্রদান করেন।

চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১ (৩) ধারায় স্পষ্ট উল্লেখ রয়েছে যে, রায় ঘোষণার পরবর্তী ৩০ দিনের মধ্যেই সংক্ষুব্ধ পক্ষকে আপিল দায়ের করতে হবে। এই নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে ব্যর্থ হলে তা আর কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

তিনি আরও পরিষ্কার করেন, এই আইনি বাধ্যবাধকতা সর্বজনীন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা কিংবা অন্য কোনো পলাতক ও কারাবন্দী আসামির ক্ষেত্র হলেও ৩০ দিনের নিয়ম প্রযোজ্য। কোনো আসামি যদি নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে আপিল না করেন, তবে তাঁর আপিল করার সব আইনি পথ চিরতরে বন্ধ হয়ে যাবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa