ঢাকা
১৩ জুলাই ২০২৬
শিরোনাম
বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১ চার বিশ্বচ্যাম্পিয়নের সেমিফাইনাল, ফিফা র‍্যাঙ্কিংয়েও শীর্ষে টানা ভারী বর্ষণে রাজধানীর বেশ কিছু নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আমরা জানতাম এটা হবে প্রচণ্ড তীব্রতার একটা ম্যাচ : মেসি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার অবৈধভাবে বিদেশে পাড়ি দেওয়ার প্রবণতা বাড়ছে রোহিঙ্গারাদের ‘মারাত্মক ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব যুক্তরাষ্ট্রে উইম্বলডনের নতুন রানি লিন্ডা নোসকোভা কুটনৈতিক তৎপরতা চলছে পলাতকদের ফিরিয়ে আনতে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ ব্যাখ্যা করল মার্কিন দূতাবাস ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই
Advertise with us

চার বিশ্বচ্যাম্পিয়নের সেমিফাইনাল, ফিফা র‍্যাঙ্কিংয়েও শীর্ষে

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১২ জুলাই ২০২৬   ১৭ বার পঠিত
চার বিশ্বচ্যাম্পিয়নের সেমিফাইনাল, ফিফা র‍্যাঙ্কিংয়েও শীর্ষে

ছবি: -প্রতিনিধি

৪৮ দলের বিশ্বকাপ এখন এসে দাঁড়িয়েছে শেষ চারে। বিদায় নিয়েছে ৪৪টি দল, টিকে আছে কেবল চার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন—আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেন। তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, দুইবারের শিরোপাজয়ী ফ্রান্স, ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ২০১০ সালের বিজয়ী স্পেন এবার সেমিফাইনালে মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে।

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে আফ্রিকার মুসলিম দেশ মরক্কো, সোনালি প্রজন্মের বেলজিয়াম, চমক জাগানো নরওয়ে এবং ইউরোপের শক্তিশালী দল সুইজারল্যান্ড।

প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায়। ডালাসে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। দ্বিতীয় সেমিফাইনাল ১৬ জুলাই একই সময়ে আটলান্টায়, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড।

গত বিশ্বকাপেও সেমিফাইনালে খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। ইংল্যান্ড ফিরেছে আট বছর পর, সর্বশেষ ২০১৮ বিশ্বকাপে তারা খেলেছিল শেষ চারে। আর স্পেন ২০১০ সালের পর প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa