ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হরমুজ প্রণালি খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজের অগ্রাধিকার চেয়ে ইরানের প্রতি বিশেষ অনুরোধ ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ১৩ টাকা বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়াল সরকার জ্বালানি সংকট কাটাতে বহুমাত্রিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকর ব্যবহার রোধে কঠোর নজরদারির তাগিদ আইনমন্ত্রীর রিজেন্টের সাহেদসহ ৬ জনের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল ৪ অক্টোবর যুক্তরাষ্ট্র ভ্রমণের জটিলতা কমাতে ভিসা বন্ড ব্যবস্থা আরও সহজ করার তাগিদ রাষ্ট্রপতির ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া ২২৭ ভারতীয়র ৫১ জন নিহত প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নাকচ অসুস্থ জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
Advertise with us

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ১৩ টাকা

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ১৩ টাকা

ছবি: -প্রতিনিধি

চলতি সেপ্টেম্বর মাসের জন্য সাশ্রয়ী মূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (২ সেপ্টেম্বর) ঘোষিত এই নতুন মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকেই দেশজুড়ে কার্যকর হবে।

বিইআরসির তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি কেজি এলপিজির দাম ১ টাকা ৩ পয়সা কমানো হয়েছে। ফলে বহুল ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম আগের ১ হাজার ৫৯৮ টাকা থেকে ১৩ টাকা কমে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মূল্য হ্রাস সত্ত্বেও গত জুলাই মাসের নির্ধারিত ১ হাজার ৫২৮ টাকার তুলনায় চলতি সেপ্টেম্বরের এই দর এখনও ৫৭ টাকা বেশি রয়েছে। উল্লেখ্য, আগস্ট মাসে এক লাফে ১২ কেজির সিলিন্ডারে ৭০ টাকা বাড়ানো হয়েছিল।

এদিকে অটোগ্যাস ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর দিয়ে যানবাহনে ব্যবহৃত প্রতি লিটার অটোগ্যাসের দাম কমিয়ে ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।

বিষয় :
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa