ঢাকা
১৩ জুলাই ২০২৬
শিরোনাম
বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১ চার বিশ্বচ্যাম্পিয়নের সেমিফাইনাল, ফিফা র‍্যাঙ্কিংয়েও শীর্ষে টানা ভারী বর্ষণে রাজধানীর বেশ কিছু নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আমরা জানতাম এটা হবে প্রচণ্ড তীব্রতার একটা ম্যাচ : মেসি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার অবৈধভাবে বিদেশে পাড়ি দেওয়ার প্রবণতা বাড়ছে রোহিঙ্গারাদের ‘মারাত্মক ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব যুক্তরাষ্ট্রে উইম্বলডনের নতুন রানি লিন্ডা নোসকোভা কুটনৈতিক তৎপরতা চলছে পলাতকদের ফিরিয়ে আনতে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ ব্যাখ্যা করল মার্কিন দূতাবাস ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই
Advertise with us

রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১২ জুলাই ২০২৬   ২ বার পঠিত
রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত  ছবি: -প্রতিনিধি

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ এ সমতায়। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে গোলের দেখা পান হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্টিনেজ। এতেই সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচের শুরুতে বেশ সাবধানী ছিল আর্জেন্টিনা। বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আক্রমণে উঠে তারা। এরপর ম্যাচের ১০ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা। লিওনেল মেসির নেওয়া কর্নারে ভেসে আসা বলে হেড দিয়ে তা জালে জড়ান মিডফিল্ডার লেক্সিস ম্যাক-অ্যালিস্টার। এতেই ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

গোল খাওয়া বাদ দিলে আর্জেন্টিনার সঙ্গে সমানতালে খেলেছে সুইজারল্যান্ড। একাধিকবার গোল করার কাছাকাছিও পৌঁছে গিয়েছিল। তবে ফিনিশিংয়ের অভাবে শেষ পর্যন্ত গোল পাওয়া হয়নি। এতে ১-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৭ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান ড্যান এনদোয়ে। দলীয় আক্রমণে রিকার্দো রদ্রিগেজের পাস থেকে গোলটি করেন তিনি।

অতিরিক্ত সময়ে ম্যাচের ১১৪ মিনিটে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আলভারেজ। এরপর আবারও গোলের দেখা পায় আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠোকেন লাওতারো মার্টিনেজ। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa