ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনে নতুন মধ্যস্থতা রোহিঙ্গা সংকটের ৯ বছর নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নোয়াখালীর রাজু নিহত, আহত ১ এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের জ্বালানি সংকটে ওষুধে বাড়ছে উৎপাদন খরচ: দাম বৃদ্ধির ইঙ্গিত বাপির দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে এলএনজি কিনছে সরকার ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চলছে: অর্থমন্ত্রী মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইয়ে এডিপি বাস্তবায়ন মাত্র ০.৬৯ শতাংশ অগ্নিনিরাপত্তা লঙ্ঘনের দায়ে কলকাতার ২৫ হোটেল-রেস্তোরাঁকে শোকজ
Advertise with us

নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নোয়াখালীর রাজু নিহত, আহত ১

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নোয়াখালীর রাজু নিহত, আহত ১

নিহত রাজু।  ছবি: -সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে এক অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে প্রিসিংক্ট ৭৩ এলাকার রকঅ্যাওয়ে অ্যাভিনিউর ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের এক রেস্তোরাঁয় এই নির্মম হামলার ঘটনা ঘটে।

নিহত রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কংশনগর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় রাসেল (৩৯) নামে অপর এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এক বন্দুকধারী দুর্বৃত্ত রেস্তোরাঁয় প্রবেশ করে হঠাৎ এলোপাতাড়ি গুলি ছুড়লে সেখানে কর্মরত দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন। রাজুর বুকে গুলি লাগলে ঘটনাস্থলেই তাঁর গুরুতর অবস্থা তৈরি হয়। পরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) একটি দল উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।

হামলার পর ঘাতক পালিয়ে যায় এবং পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার তদন্ত চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa