ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলা কিউআরে নতুন মাইলফলক : দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা গোলের বন্যায় এলচেকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত মৌসুম শুরু বার্সেলোনার যুদ্ধের উত্তাপের মধ্যেই বড় স্বস্তি: জ্বালানি সম্পদে আরও সমৃদ্ধ হলো ইরান চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে চূড়ান্ত রায় আজ বছরে ১৫ হাজারের বেশি আত্মহত্যা: দণ্ডবিধি সংস্কারের দাবি বিশেষজ্ঞদের অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল গুম-খুনের শিকার পরিবারকে সহায়তায় নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ এবার কানাডাকে ‘অঙ্গরাজ্য’ বললেন ট্রাম্প জনশক্তি রপ্তানিতে বড় ধস: ৬ মাসে বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৯ শতাংশ আবার আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
Advertise with us

বছরে ১৫ হাজারের বেশি আত্মহত্যা: দণ্ডবিধি সংস্কারের দাবি বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
বছরে ১৫ হাজারের বেশি আত্মহত্যা: দণ্ডবিধি সংস্কারের দাবি বিশেষজ্ঞদের

প্রতীকী ছবি।  ছবি: -ফাইল ছবি

বাংলাদেশে আত্মহত্যা আশঙ্কাজনক জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫ বছরে দেশে ৭৬ হাজার ৩৬১ জন আত্মহত্যা করেছেন। অর্থাৎ প্রতি বছর গড়ে অন্তত ১৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমিত হিসাবের চেয়ে প্রায় তিনগুণ বেশি।

রবিবার (২৩ আগস্ট) আইসিডিডিআরবি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ‘লাইভ লাইফ: সুইসাইড প্রিভেনশন ইন বাংলাদেশ’ শীর্ষক সভায় এসব তথ্য জানানো হয়। এতে বিশেষজ্ঞদের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ সালের তুলনায় ২০২২ সালে সর্বোচ্চ ১৬ হাজার ৮৮৬টি আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়। জেলাভিত্তিক পরিসংখ্যানে আত্মহত্যার হার সবচেয়ে বেশি যশোরে, যার পরেই রয়েছে ঢাকা, কুমিল্লা, দিনাজপুর ও বগুড়া। পারিবারিক কলহ, বিষণ্ণতা, সামাজিক ও মানসিক চাপ এবং পরীক্ষার ফলের কারণে মূলত তরুণ ও উঠতি বয়সীদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

সভায় ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০৯ ধারা অনুযায়ী ‘আত্মহত্যার চেষ্টা’কে অপরাধ হিসেবে গণ্য করে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড দেওয়ার বিধান বাতিল অথবা দ্রুত সংস্কারের জোর দাবি জানানো হয়। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা উল্লেখ করেন, আত্মহত্যার চেষ্টাকারী ব্যক্তি তীব্র মানসিক সংকটে থাকেন; তাঁকে শাস্তি না দিয়ে আইনি ঝামেলামুক্ত পরিবেশে চিকিৎসা ও সহানুভূতি প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। শ্রীলঙ্কা ও সিঙ্গাপুরের উদাহরণ টেনে তাঁরা জানান, অপরাধের তালিকা থেকে বাদ দেওয়ায় সেসব দেশে আত্মহত্যার হার অনেকাংশে কমেছে।

এর পাশাপাশি কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক ও আগাছানাশকের সহজলভ্যতা নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হয়। সভায় বক্তারা হাসপাতাল, থানা ও স্থানীয় কমিউনিটির সমন্বয়ে সঠিক তথ্য সংগ্রহ এবং মানসিক স্বাস্থ্যসেবা তৃণমূলে সহজলভ্য করার প্রতি বিশেষ তাগিদ দেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa