ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
মানহীন পণ্য: ৭ প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু সাবেক রাষ্ট্রপতির দুর্নীতির অভিযোগ যাচাই করা হচ্ছে: আইনমন্ত্রী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার ২ সাংবাদিক ও ২৫ বিনোদনশিল্পীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি রাতে লাউডস্পিকার ও আতশবাজি নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল বাজারের ৭৭% টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
Advertise with us

চট্টগ্রামে চাঁদা না পেয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ২ বার পঠিত
চট্টগ্রামে চাঁদা না পেয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

সিসিটিভি ফুটেজে পাওয়া হামলার ছবি।  ছবি: -সংগৃহীত

চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০ তলা ভবনে সশস্ত্র হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রধারীদের কোপে এক নির্মাণশ্রমিক গুরুতর আহত হন এবং নিরাপত্তাকর্মীসহ কয়েকজনকে মারধর করা হয়।

রোববার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড়-ভাটিয়ারী লিংক রোডসংলগ্ন এক আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুখে মাস্ক পরা ৭-৮ জনের একটি সশস্ত্র দল হঠাৎ ভবনে প্রবেশ করে শ্রমিকদের মারধর শুরু করে এবং ভবনের বিভিন্ন অংশ ভাঙচুর করে। একপর্যায়ে তারা নির্মাণশ্রমিক হাসান সাকিকে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করে। পালিয়ে যাওয়ার সময় আতঙ্ক সৃষ্টি করতে তারা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন জানান, গত এক মাস ধরে বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল অজ্ঞাত দুর্বৃত্তরা। পূর্বে বিষয়টি পুলিশকে জানানোর পরও এই হামলা হলো। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করবেন বলে জানান।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, চাঁদা দাবির জেরে এই হামলার ঘটনা ঘটেছে এবং মামলা প্রক্রিয়াধীন। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, শুধু জসিম উদ্দিনই নন, বড় দিঘিরপাড় এলাকায় নির্মাণাধীন আরও অন্তত ৮ থেকে ১০টি ভবনের মালিকের কাছে একইভাবে ফোন ও মেসেজের মাধ্যমে চাঁদা দাবি করা হয়েছে। একের পর এক এমন চাঁদাবাজি ও আক্রমণের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও অধিবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এমন আঘাত রুখতে তারা দ্রুত পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa