ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকার দুই সিটিতে এনসিপির দুই মেয়র প্রার্থি আসিফ ও নাসীরুদ্দীন গণতন্ত্রকে অর্থবহ করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক অধিকার সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে লক্ষ্য করে গুলি মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হস্তক্ষেপ করুক এমনটা চায়না হুথিরা: ডোনাল্ড ট্রাম্প আগামী পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আকর্ষণ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আটক ২ বরিশালে বোরকা পরিহিত দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নিহত কৃষক সৌদিতে হুথিদের হামলায় মসজিদসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অন্তত দুইজন
Advertise with us

সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ৪৩ বার পঠিত
সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরব।  ছবি: -সংগৃহীত

সৌদি আরবে গত এক সপ্তাহে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ১৫ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত দেশজুড়ে সমন্বিত যৌথ অভিযান চালিয়ে মোট ১৪,৯৭০ জন আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয় বলে রবিবার (২৬ জুলাই) নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭,৪৩৭ জন, সীমান্ত নিরাপত্তা আইনে ৩,৯৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩,৫৪২ জন রয়েছেন। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১,৬২৬ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ান, ৩৭ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে দেশ ছাড়ার সময় ৩৩ জন এবং অবৈধদের আশ্রয় ও পরিবহনে সহায়তা করায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, একই সময়ে প্রশাসনিক পদক্ষেপ শেষে ১৩,২৫১ জন অভিবাসীকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি ১৭,৭৪৭ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে এবং ৬,১১৩ জনকে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে ২৮,৫৫৭ জন পুরুষ ও ১,৯৮৯ জন নারীসহ মোট ৩০,৫৪৬ জন অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, সৌদি আইনে অবৈধভাবে প্রবেশের সুযোগ দিলে বা আবাসন সুবিধা দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল জরিমানার বিধান রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa