ঢাকা
১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লংমার্চের আড়ালে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে ফ্যাসিবাদের দোসররা: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপতথ্য ও গুজব রোধে সাংবাদিকদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর হরমুজ প্রণালির নতুন রুট নিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইরান মসজিদ থেকে উদ্ধার হলো আড়াইহাজার থানার লুট হওয়া অস্ত্র জামালপুরে বেশি দামে সার বিক্রি, বিক্রেতাকে জরিমানা ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের দুই হাজার মসজিদে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান হামে সারা দেশে আরও ৭ জনের মৃত্যু ব্রিকস সম্মেলনে ‘আগ্রাসন বিরোধী’ যৌথ ঘোষণায় সর্বসম্মত ঐকমত্য ৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে শোক ও শ্রদ্ধা শীতলক্ষ্যায় ডুবে যাওয়া ২ মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
Advertise with us

২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১০ হাজার কোটি ডলারে উন্নীত করতে সম্মত রাশিয়া ও ভারত

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   ৭ বার পঠিত
২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১০ হাজার কোটি ডলারে উন্নীত করতে সম্মত রাশিয়া ও ভারত

ছবি: -প্রতিনিধি

দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়িয়ে আগামী ২০৩০ সালের মধ্যে ১০ হাজার কোটি ডলারে (১০০ বিলিয়ন ডলার) পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাশিয়া ও ভারত। নতুন দিল্লি আয়োজিত ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকে এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়।

৩ দিন ব্যাপী ব্রিকস জোটের সম্মেলনে যোগ দিতে  শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লি এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্মেলনের প্রথম দিনের সেশনের অবসরে ভারতের প্রধামনমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয় তার। সেই বৈঠকেই গৃহীত হয়েছে এ সিদ্ধান্ত।

এসবের বাইরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মূল ইস্যুগুলো নিয়েও কথা বলেছেন ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদি।

এর আগে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেছিলেন, ভারতের তৈরি ব্রাহমোস ক্ষেপণাস্ত্রকে আরও উন্নত করতে নয়াদিল্লি এবং মস্কো যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এবং ভারতে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম এবং সু-৫৭ যুদ্ধবিমানের চালান দ্রুত পাঠানোর ব্যাপারেও কাজ করছে মস্কো।

এর আগে গত সপ্তাহেই উজবেকিস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন জোটের সম্মেলনের সময় বৈঠক হয়েছিল পুতিন এবং মোদির মধ্যে। সেই বৈঠকে ইউক্রেনে যতো শিগগির সম্ভব যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

শুক্রবার নয়াদিল্লিতে ব্রিকস জোটের যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেটি এ জোটের ১৮ তম সম্মেলন। ১৩ সেপ্টেম্বর এ সম্মেলন শেষ হবে।

সূত্র : ফার্স্টপোস্ট

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa