ঢাকা
১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লংমার্চের আড়ালে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে ফ্যাসিবাদের দোসররা: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপতথ্য ও গুজব রোধে সাংবাদিকদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর হরমুজ প্রণালির নতুন রুট নিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইরান মসজিদ থেকে উদ্ধার হলো আড়াইহাজার থানার লুট হওয়া অস্ত্র জামালপুরে বেশি দামে সার বিক্রি, বিক্রেতাকে জরিমানা ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের দুই হাজার মসজিদে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান হামে সারা দেশে আরও ৭ জনের মৃত্যু ব্রিকস সম্মেলনে ‘আগ্রাসন বিরোধী’ যৌথ ঘোষণায় সর্বসম্মত ঐকমত্য ৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে শোক ও শ্রদ্ধা শীতলক্ষ্যায় ডুবে যাওয়া ২ মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
Advertise with us

হরমুজ প্রণালির নতুন রুট নিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইরান

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   ১৬ বার পঠিত
হরমুজ প্রণালির নতুন রুট নিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইরান

ছবি: -প্রতিনিধি

হরমুজ প্রণালির চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সংকট কাটাতে উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে ইরান। আঞ্চলিক জলসীমায় স্থিতিশীলতা বজায় রাখা এবং বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর ওমানের রাজধানী মাসকাটে হবে এ বৈঠক।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। আজ শনিবার সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেছেন, “হরমুজ প্রণালিতে ওমান ও ইরানের মধ্যে একটি যৌথ নৌপথ চালুর ব্যাপারে আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) মাসকাটে একটি বৈঠক ও চুক্তিস্বাক্ষর হবে। বৈঠকে আরব রাষ্ট্রগুলের পররাষ্ট্রমন্ত্রীরা থাকবেন। ইরানের সঙ্গে যুদ্ধে মধ্যপ্রাচ্যের যেসব রাষ্ট্রের ভূখণ্ড ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, সেসব রাষ্ট্রের প্রতিনিধিরাও উপস্থিতি থাকবেন। আন্তর্জাতিক সামুদ্রিক নৌপথ সংস্থা আইএমও-কেও এ চুক্তির ব্যাপারে অবহিত করা হবে।”

উল্লেখ্য, পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথগুলোর মধ্যে একটি। পৃথিবীর এক পঞ্চমাংশ জ্বালানি পণ্য এই পথ দিয়ে প্রবাহিত হয়। এ প্রণালির একপাশে ইরান, অপর পাশে ওমান।

ভৌগলিকভাবে এই প্রণালি ইরানের ভূখণ্ডে অবস্থিত এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের আগ পর্যন্ত এই প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো সমস্যা ছিল না। তবে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর হরমুজে বিদেশি জাহাজ চলাচলের ওপর ইরানের নিষেধাজ্ঞা এবং ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র পাল্টা অবরোধ জারির পর থেকে থেকে হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর নিজস্ব জোটের নাম গালফ সিকিউরিটি কাউন্সিল বা জিসিসি। ওমান জিসিসি জোটের সদস্য।

ইরানের হরমুজ প্রণালিতে অবরোধ জারি এবং চলমান যুদ্ধে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত সামরিক ঘাঁটিগুলো থেকে মার্কিন বাহিনীর হামলা পরিচালনার কারণে জিসিসি এবং এ জোটের দেশগুলোর সঙ্গে টানাপোড়েন চলছিল ইরানে। বস্তুত, যুদ্ধের ছয় মাসেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর প্রথমবারের মতো নিজের মধ্যপ্রাচ্যীয় প্রতিবেশীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান।

সূত্র : আলজাজিরা

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa