ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অসৌজন্যমূলক আচরণের অভিযোগে দায়িত্ব হারানো বিচারপতি আব্দুল মান্নান পেলেন বিচারিক ক্ষমতা বিরামপুরে বিএসএফের অনুপ্রবেশের পাঁয়তারা ভণ্ডুল করল বিজিবি ও জনতা পূর্ব জার্মানির নির্বাচনে কট্টর ডানপন্থীদের বড় জয়, মাস্ককে ধন্যবাদ উপজেলা নির্বাচন: পোস্টার ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা, প্রচারণায় থাকছে কড়াকড়ি ইরান সংঘাতে নিহত মার্কিন সেনা পরিবারকে ভাতা দেবে না পেন্টাগন, ‘কারণ এটি যুদ্ধ নয়’ নেপালের সুড়ঙ্গে দীর্ঘ ১০ দিন বন্দি থাকার পর চীনা নাগরিক জীবিত উদ্ধার আগস্টে নিরাপদ খাদ্য আইনে ৫০ মামলা, কোটি টাকা জরিমানা দেশের ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের নির্দিষ্ট সম্মানী ভাতা দিচ্ছে সরকার পাহাড়ি পথে বাস খাদে পড়ে কেপ ভার্দেতে নিহত ২৫ শিশু-কিশোর দিল্লিতে ছাত্রাবাস ধসে নিহত বেড়ে ৫, আটকা অন্তত ৫০
Advertise with us

অসৌজন্যমূলক আচরণের অভিযোগে দায়িত্ব হারানো বিচারপতি আব্দুল মান্নান পেলেন বিচারিক ক্ষমতা

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   ২১ বার পঠিত
অসৌজন্যমূলক আচরণের অভিযোগে দায়িত্ব হারানো বিচারপতি আব্দুল মান্নান পেলেন বিচারিক ক্ষমতা

ছবি: -প্রতিনিধি

অসৌজন্যমূলক আচরণের অভিযোগে গত এপ্রিল মাসে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নানকে পুনরায় বিচারিক ক্ষমতা দিয়েছেন প্রধান বিচারপতি। বিজয় একাত্তর ভবনের ৯ নম্বর কোর্টে একক দেওয়ানী বেঞ্চে বিচারকাজ পরিচালনা করছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট সূত্র বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে। এছাড়া হাইকোর্টের বেঞ্চের কার্যতালিকায় বিচারপতি মো. আব্দুল মান্নানের বিচারিক এখতিয়ারসহ নাম রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, গত এপ্রিল মাসে বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে বিরত রেখেছিলেন প্রধান বিচারপতি। সম্প্রতি তাকে বিচারকাজ পরিচালনার জন্য নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। কোন বিচারপতিকে বেঞ্চ দেওয়া বা বিচারকাজ থেকে বিরত রাখা এটা সম্পূর্ণ প্রধান বিচারপতির এখতিয়ার।

এর আগে গত এপ্রিল মাসে কুমিল্লায় এপেক্স ক্লাবের এক অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দেন প্রধান বিচারপতি।

গত এপ্রিলে প্রধান বিচারপতি বিচারকাজ পরিচালনার জন্য যে ৬৩টি বেঞ্চ গঠন করেছেন, সেখানে বিচারপতি আব্দুল মান্নানের নাম ছিল না। তাকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়।

গত ৩ এপ্রিল কুমিল্লায় এপেক্স ক্লাবের অনুষ্ঠানে গিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন বিচারপতি আব্দুল মান্নান। তিনি সেখানে বিচারপতি পরিচয় দিয়ে হুমকি দেন এবং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিচারপতির এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

২০২৪ সালের ৯ অক্টোবর বিচারপতি মো. আব্দুল মান্নান হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa