ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জামায়াত আমিরের মন্তব্য নিয়ে চসিক মেয়রের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ হারিয়ে মুকসুদপুরে বাস খাদে, নিহত ৩ রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৭ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান প্রতারণার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন বিদিশা সিদ্দিক ভারতের কারাগারে কারাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি রাজধানীর বাড্ডায় ফার্নিচার কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাদক চোরাচালান ও কারবার: মিসরে জনপ্রিয় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড পিএসসির নতুন চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়ার শপথ গ্রহণ আজ দৌলতপুরে অস্ত্র ও বিস্ফোরকসহ আটক ১, উদ্ধার বিদেশি পিস্তল ও ককটেল
Advertise with us

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৭

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   ০ বার পঠিত
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৭

প্রতীকী ছবি।  ছবি: -ফাইল ছবি

ঢাকা মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও আইন লঙ্ঘনের ঘটনায় থানাগুলোতে ৩৭টি মামলা করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করে।

ডিএমপির বিভিন্ন বিভাগভিত্তিক পরিসংখ্যানে জানা যায়, সর্বাধিক ১৬০ জন গ্রেপ্তার হয়েছেন মিরপুর বিভাগে। এ ছাড়া তেজগাঁওয়ে ৮৩, উত্তরাতে ৬৬, গুলশানে ৪৮, মতিঝিলে ৪৫, ওয়ারীতে ৪০, লালবাগে ৩৮, রমনায় ৩৩ এবং গোয়েন্দা বিভাগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে পুলিশ উদ্ধার করেছে ১২,২২৮ পিস ইয়াবা, ৬১০ গ্রাম গাঁজা, ১০টি মোবাইল ও তেল ভর্তি ৭টি ড্রামসহ ৭০ লিটার ডিজেল। পাশাপাশি ৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে বলে ডিএমপি সূত্রে জানানো হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa