ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারতের কারাগারে কারাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি রাজধানীর বাড্ডায় ফার্নিচার কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মাদক চোরাচালান ও কারবার: মিসরে জনপ্রিয় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড পিএসসির নতুন চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়ার শপথ গ্রহণ আজ দৌলতপুরে অস্ত্র ও বিস্ফোরকসহ আটক ১, উদ্ধার বিদেশি পিস্তল ও ককটেল বাড়ছে সংঘাত, হরমুজে জাহাজে আবারও পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্র-ইরানের ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০, আহত ৬ রাষ্ট্রপতি হয়ে প্রথমবার নিজ জেলায় যাচ্ছেন মির্জা ফখরুল কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ২২ জনের মৃত্যু মিস ওয়ার্ল্ড ২০২৬ হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি
Advertise with us

কিয়েভে হামলা বন্ধে পুতিনের নির্দেশ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
কিয়েভে হামলা বন্ধে পুতিনের নির্দেশ

ছবি: -প্রতিনিধি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের ইউক্রেন সফরকে কেন্দ্র করে দেশটির রাজধানী কিয়েভে তিন দিনের জন্য সামরিক হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ মস্কোয় আলোচনার পর কিয়েভ সফরের প্রস্তুতি নিচ্ছেন। সফরটি যেন নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, সেজন্য শনিবার মধ্যরাত থেকে পরবর্তী তিন দিনের জন্য কিয়েভমুখী সমস্ত রুশ আক্রমণ স্থগিত রাখার আদেশ জারি করেছেন পুতিন।

তবে এই আদেশ সত্ত্বেও ইউক্রেনের অন্যান্য অঞ্চলে রুশ সামরিক অভিযান অব্যাহত রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা চোরনোমোরস্ক বন্দরে ইউক্রেনীয় বাহিনীর জন্য সামরিক সরঞ্জাম পরিবহনকারী দুটি বাল্ক ক্যারিয়ার ও একটি পণ্যবাহী জাহাজে সফল হামলা চালিয়েছে। পাশাপাশি ওডেসার কাছে আরও একটি পণ্যবাহী জাহাজে আঘাত হানা হয়। যদিও স্বাধীন কোনো সূত্রে জাহাজগুলোতে হামলার তথ্য সত্যতা যাচাই করা যায়নি।

কিয়েভে এই সাময়িক যুদ্ধবিরতির নির্দেশ কূটনৈতিক আলোচনার নতুন পথ তৈরি করলেও ইউক্রেনের বাকি অংশে সংঘাত বন্ধ হবে কি না, সে বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট করে কিছু জানাননি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa