ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ১৩ টাকা বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়াল সরকার জ্বালানি সংকট কাটাতে বহুমাত্রিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকর ব্যবহার রোধে কঠোর নজরদারির তাগিদ আইনমন্ত্রীর রিজেন্টের সাহেদসহ ৬ জনের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল ৪ অক্টোবর যুক্তরাষ্ট্র ভ্রমণের জটিলতা কমাতে ভিসা বন্ড ব্যবস্থা আরও সহজ করার তাগিদ রাষ্ট্রপতির ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া ২২৭ ভারতীয়র ৫১ জন নিহত প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নাকচ অসুস্থ জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান: কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
Advertise with us

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়াল সরকার

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়াল সরকার

ছবি: -ফাইল ছবি

ভোজ্যতেল ব্যবসায়ীদের প্রস্তাবের প্রেক্ষিতে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত অনুমোদন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীরা ১০ টাকা বাড়ানোর দাবি জানালেও সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় সর্বাত্মক পাঁচ টাকা বৃদ্ধির এই সম্মতি দেওয়া হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে ভোজ্যতেল সরবরাহকারী ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক বিশেষ পর্যালোচনা বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

নতুন এই দাম সমন্বয়ের ফলে বাজারে এখন থেকে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে, যা পূর্বে ছিল ১৯৯ টাকা। তবে এই দফায় পাম অয়েলের মূল্যে কোনো পরিবর্তন আনা হয়নি এবং তা পূর্বের দামেই অপরিবর্তিত রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি, বিশ্বব্যাপী শিপিং এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে বেশ কয়েক দিন ধরেই তেলের সমন্বিত দাম নির্ধারণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় ভোজ্যতেল আমদানিকারক ও সরবরাহকারীরা।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ এপ্রিল সর্বশেষে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছিল।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa