ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া ২২৭ ভারতীয়র ৫১ জন নিহত প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নাকচ অসুস্থ জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান: কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা: জাতীয় গ্রিডে সরবরাহকৃত প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০.৫০ টাকা নির্ধারণ বেলুচিস্তানে কাস্টমস হাউসে হামলায় নিহত ৬, পাল্টা অভিযানে নিহত ২১ সন্ত্রাসী জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা: শিশুসহ নিহত ৫, আহত ৬৩ নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা: হাজার ছাড়াল প্রাণহানি, নিখোঁজ ৪ হাজারের বেশি রাঙ্গুনিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
Advertise with us

প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নাকচ

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ০ বার পঠিত
প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নাকচ

ছবি: -ফাইল ছবি

ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির জামিন খারিজের এই আদেশ দেন। ফলে বিদিশাকে কারাগারেই থাকতে হচ্ছে।

আদালতে আসামিপক্ষে জামিনের আবেদন জানিয়ে শুনানি করেন আইনজীবী আনোয়ার জাহিদ ভূঁইয়া ও মনিরুজ্জামান সবুজ। অপরদিকে বাদীপক্ষে জামিনের বিরোধিতা করেন অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন খান। বিদিশার আইনজীবীরা জানান, আদালতের ন্যায়বিচারের স্বার্থে তারা শিগগিরই হাইকোর্টে জামিনের আবেদন করবেন।

এর আগে ২০ মে ঢাকার একটি ম্যাজিস্ট্রেট আদালত বিদিশাকে দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। তিনি পলাতক থাকায় পরোয়ানা জারি হয় এবং ২৫ আগস্ট রাতে গুলশান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঘটনার বিবরণে জানা যায়, ২০০৮ সালে বারিধারার ‘প্রেসিডেন্ট পার্ক’-এর একটি ফ্ল্যাট ৮০ লাখ টাকায় বিক্রির চুক্তির বিপরীতে ৭৫ লাখ টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার।

টাকা নিয়েও ফ্ল্যাট বা অর্থ ফেরত না দেওয়া এবং প্রদেয় চেক ডিজঅনার হওয়ার অভিযোগে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এ রায় ও গ্রেপ্তার কার্যকর হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa