ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫৫, গণকবরে শত শত মরদেহ পেন্টাগনে নীতিগত সংঘাত: পদত্যাগপত্র জমা দিলেন মার্কিন সেনাসচিব আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী: ভূমিমন্ত্রী খুব দ্রুতই কমে আসবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা অবৈধ অস্ত্র তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২ ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০ নেপালের আকস্মিক বন্যা: এক বাড়ি থেকেই ২৪ মরদেহ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ৬ অঞ্চলে, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত ৪৮ বছরে বিএনপি: গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গড়ার বার্তা প্রধানমন্ত্রীর
Advertise with us

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলারের বোয়িং কেনার ঘোষণা বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট
সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলারের বোয়িং কেনার ঘোষণা বাংলাদেশের

ছবি: -প্রতিনিধি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে হওয়া সাম্প্রতিক আলোচনার প্রেক্ষিতে পূর্বনির্ধারিত অর্ডারের তুলনায় আরও বেশি বোয়িং বিমান ক্রয়ের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর এই চুক্তিকে একটি ‘অবিশ্বাস্য ও অসাধারণ চুক্তি’ হিসেবে অভিহিত করেছেন।

 

রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গোর বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি সপ্তাহে একটি ‘অসাধারণ চুক্তি’ করেছেন। এই চুক্তির আওতায় বাংলাদেশ আরও বোয়িং উড়োজাহাজ কিনতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে।

তবে কতটি বা কোন মডেলের বোয়িং উড়োজাহাজ কেনা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি গোর। অবশ্য আগের প্রাথমিক ক্রয়াদেশও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

চুক্তিটির মোট মূল্য কত, তারও কোনো হিসাব দেননি। অবশ্য সার্জিও গোরের এই বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের তরফে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ৩০ জুলাই ঢাকা সফর করেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ এই দূত। তার ঢাকা সফরের মাসখানেক পর নতুন করে বোয়িং কেনার চুক্তির কথা জানা গেল। সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এ বিষয়ে কথা হয়েছিল কিনা তাও জানানো হয়নি। সেসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, সফরে গোরের সঙ্গে ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এর আগে ২০২৫ সালের জুলাইয়ে অন্তর্বর্তী সরকারের আমলে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনা চলার সময় বাংলাদেশ বোয়িং কেনার পরিকল্পনা বাড়িয়েছিল। প্রাথমিকভাবে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনা থাকলেও পরে তা বাড়িয়ে ২৫টি করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে এসব উড়োজাহাজ কেনার পরিকল্পনা করা হয়েছিল।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa