বিএনপির সাংগঠনিক গতিশীলতা বাড়াতে দলের জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে নতুন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

মনোনীত নেতারা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ড. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মনোনয়নের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, নতুন মনোনীত নেতারা তাঁদের মেধা ও বিচক্ষণতা দিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে সুচিন্তিত পরামর্শ দেবেন এবং দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অগ্রণী ভূমিকা রাখবেন।