ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান শুরু রাখাইনের পরিস্থিতি স্বাভাবিক হলে ৩ লাখের বেশি রোহিঙ্গা ফেরাতে রাজি মিয়ানমার দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি : শিক্ষামন্ত্রী সবার সহযোগিতায় পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলবো : ডিএনসিসি প্রশাসক সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ৯ মৃত্যু, অবহেলা থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে : শিল্প সচিব দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৯০০ ছাড়াল বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভী ও আমানসহ ৪ নেতা ঢাকায় আসছেন কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল চিকিৎসকদের ওপর বিশ্বাস না থাকলে রোগীদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
Advertise with us

চট্টগ্রামে গ্যাস সংকটে সিএনজি চালকদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
চট্টগ্রামে গ্যাস সংকটে সিএনজি চালকদের সড়ক অবরোধ

রাজপথে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা।  ছবি: -সংগৃহীত

গ্যাসের তীব্র সংকটে ক্ষুব্ধ হয়ে চট্টগ্রাম নগরীর রাজপথে নেমেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। দীর্ঘ অপেক্ষার পরও জ্বালানি না পেয়ে নগরীর ষোলশহর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাঁরা।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) ভোর থেকে ষোলশহর মোড় সংলগ্ন প্রধান সড়কে অবস্থান নেন কয়েকশ চালক। এতে মুরাদপুর থেকে দুই নম্বর গেটমুখী সড়কে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এ সময় পাশের ‘ফসিল ফিলিং স্টেশনের’ সামনে অটোরিকশার দীর্ঘ লাইন দেখা যায়।

চালকদের দাবি, ২৪ ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস। শাহ আলম নামের এক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এক দিনের বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছি। আয় বন্ধ, পরিবার নিয়ে বাঁচব কীভাবে?” মনু মিয়াজি নামের অপর চালক বলেন, “দুই দিন আয় নেই, অথচ মালিকের জমা ও সংসার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে।” মুজিবুল হক জানান, পুরো নগরীতেই এক চিত্র হওয়ায় বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন।

ফসিল ফিলিং স্টেশনের এক প্রতিনিধি জানান, মূল লাইন থেকেই গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রিফুয়েলিং সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হলে তাঁদের কিছু করার নেই।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম জানান, পুলিশ বিক্ষুব্ধ চালকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa