ঢাকা
১৪ আগস্ট ২০২৬
Advertise with us

জ্বালানি সংকট নিরসনে ২০২৯ সালের মধ্যে তৈরি হচ্ছে ৩টি ভাসমান এলএনজি টার্মিনাল

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
জ্বালানি সংকট নিরসনে ২০২৯ সালের মধ্যে তৈরি হচ্ছে ৩টি ভাসমান এলএনজি টার্মিনাল

ছবি: -ফাইল ছবি

দেশের এলএনজি আমদানি ও অবকাঠামো শক্তিশালী করতে ২০২৯ সালের মধ্যে আরও ৩টি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণের পরিকল্পনা করছে সরকার।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) ঢাকার ব্র্যাক ইন-এ সিপিডি আয়োজিত এনার্জি বিষয়ক এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মন্ত্রী জানান, এর মধ্যে ১টি টার্মিনালের কার্যাদেশ দেওয়া হয়েছে এবং বাকি ৩টির জন্য বিনিয়োগকারী খোঁজা হচ্ছে। নতুন টার্মিনালগুলো পায়রা, মোংলা ও হিরণ পয়েন্টে করার সম্ভাব্য স্থান নির্ধারণে কাজ চলছে। সম্প্রতি সফররত একটি মার্কিন প্রতিনিধি দলও এতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।

চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্প খাত ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যবসায়ীদের কাছে দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, মহেশখালীর এক্সিলারেট এনার্জির এফএসআরইউতে অনাকাঙ্ক্ষিত আগুনের কারণেই এই ঘাটতি তৈরি হয়েছে। যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের প্রকৌশলীরা মেরামতের কাজ করছেন। তবে মেরামত শেষেও কারিগরি কারণে সাময়িক ঘাটতি থাকবে। তবে এলএনজি কেনা থেমে নেই; গতকালও ৪টি কার্গো কেনা হয়েছে।

পাশাপাশি বাপেক্সকে গ্যাস অনুসন্ধান জোরদারের নির্দেশসহ নতুন দুটি রিগ কেনার নির্দেশনা দেওয়া হয়েছে। দক্ষিণাঞ্চলের নতুন এফএসআরইউগুলোর জন্য মহেশখালীমুখী নতুন পাইপলাইন নেটওয়ার্ক তৈরির পরিকল্পনাও রয়েছে। একক নির্ভরতা কমাতে বেসরকারি খাতকে শর্তসাপেক্ষে জ্বালানি তেল আমদানির সুযোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa