ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশে সারের সংকট নেই: তথ্য উপদেষ্টা নির্ভরতা নয়, চাই পারস্পরিক সহযোগিতা: ইইউ রাষ্ট্রদূত ব্যাটারিচালিত রিকশা চলাচলে শিগগিরই নীতিমালা: তথ্য উপদেষ্টা বাংলাদেশের সর্বাত্মক সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির ওমান উপকূলে ক্ষেপণাস্ত্র হামলায় তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত সম্মিলিত ইসলামী ব্যাংকে হেয়ারকাট বাতিল: চাহিদামতো টাকা তুলতে পারবেন গ্রাহকরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, একদিনে পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ৫ জেলের মরদেহ উদ্ধার
Advertise with us

শেখ হাসিনা ফিরলে আইনি সুরক্ষা পাবেন: তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১২ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
শেখ হাসিনা ফিরলে আইনি সুরক্ষা পাবেন: তথ্য উপদেষ্টা

ডা. জাহেদ উর রহমান।  ছবি: -সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার তথ্য অধিদপ্তরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনা ফিরলে বিচারে তাঁর প্রয়োজনীয় সব আইনি অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং আদালতের দেওয়া রায় সবাই মেনে নেবে।

শেখ হাসিনাকে প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি জানান, দুই দেশের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাঁকে ভারত থেকে ফেরত চাওয়া হয়েছে। তবে প্রত্যর্পণে সহযোগিতা না করে উল্টো ভারতে তাঁর বৈঠক ও সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়ায় উষ্মা প্রকাশ করেন তিনি। দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থে বিষয়টিকে গুরুত্ব দিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে তিনি মন্তব্য করেন, ভালো খেলোয়াড় হলেও আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত থাকা মানুষগুলো সামাজিকভাবে নীতিভ্রষ্ট। তবে সাকিব দেশে ফিরলে তাঁকেও পূর্ণ নিরাপত্তা ও আইনি অধিকার প্রদান করা হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধানের সম্প্রতি চীন হয়ে ঢাকা সফর প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দুই দেশের উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া, এতে অতিরিক্ত জল্পনা বা গোপনীয়তার কিছু নেই।

অন্যান্য প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান জানান, ইতিহাস ও গণঅভ্যুত্থানের চেতনার সাথে নতুন প্রজন্মকে পরিচিত করতে সরকারি ব্যবস্থাপনায় স্কুল শিক্ষার্থীদের মাসে একদিন বিনামূল্যে ‘জুলাই জাদুঘর’ পরিদর্শনের সুযোগ দেওয়া হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa