ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশে সারের সংকট নেই: তথ্য উপদেষ্টা নির্ভরতা নয়, চাই পারস্পরিক সহযোগিতা: ইইউ রাষ্ট্রদূত ব্যাটারিচালিত রিকশা চলাচলে শিগগিরই নীতিমালা: তথ্য উপদেষ্টা বাংলাদেশের সর্বাত্মক সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির ওমান উপকূলে ক্ষেপণাস্ত্র হামলায় তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত সম্মিলিত ইসলামী ব্যাংকে হেয়ারকাট বাতিল: চাহিদামতো টাকা তুলতে পারবেন গ্রাহকরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, একদিনে পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ৫ জেলের মরদেহ উদ্ধার
Advertise with us

মজুত বেড়েছে তবু কমেনি তেলের দাম

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১২ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
মজুত বেড়েছে তবু কমেনি তেলের দাম

প্রতীকী ছবি।  ছবি: -ফাইল ছবি

তেলের মজুত বেড়েছে। কিন্তু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আশা ক্ষীণ হয়ে আসায় বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার নতুন উদ্বেগে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ৯০ ডলারের কাছাকাছি পৌঁছে গেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার (১২ আগস্ট ২০২৬) ব্রেন্ট ক্রুডের দাম ৭২ সেন্ট বা ০.৮১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৯.৬৩ ডলারে দাঁড়ায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭১ সেন্ট বা ০.৮৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩.৯১ ডলারে উঠে এসেছে।

এর আগে সোম ও মঙ্গলবার—পরপর দুই দিনই বিশ্ববাজারে তেলের বেঞ্চমার্ক চুক্তিগুলোর দাম উল্লেখযোগ্য হারে বাড়ে, যা গত ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়। মূলত দুই পরাশক্তির চুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক তেলবাজারে এই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মার্কিন শিল্প খাতের সাম্প্রতিক উপাত্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বৃদ্ধি পাওয়ার খবর এসেছে। সাধারণ নিয়মে মজুত বাড়লে দাম কমার কথা থাকলেও ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে দাম না কমে উল্টো বাড়তির দিকেই রয়েছে। তেল সরবরাহ নিয়ে মধ্যপ্রাচ্যের এই অনিশ্চয়তা বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa