ঢাকা
১০ আগস্ট ২০২৬
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান পটাশিয়াম ব্রোমেট বন্ধে হাইকোর্টের রুল সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠন এখন প্রধান কাজ: তারেক রহমান বিদেশে পড়াশোনার খরচ এখন আন্তর্জাতিক কার্ডে বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান রিমান্ডে শিল্প খাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর অকার্যকর ঘোষিত তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত আগের মতোই ফলের ভিত্তিতে একাদশে ভর্তি: শিক্ষামন্ত্রী
Advertise with us

মুরগির বিষ্ঠা বিরোধের মামলায় জামায়াতের ৩ নেতা কারাগারে

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
মুরগির বিষ্ঠা বিরোধের মামলায় জামায়াতের ৩ নেতা কারাগারে

তিন জামায়াতে ইসলামীর নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  ছবি: -সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারিসহ শীর্ষ তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (৯ আগস্ট ২০২৬) ময়মনসিংহ জেলা জজ আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন— ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ফজলুল হক শামীম, উপজেলা সেক্রেটারি ডা. মো. আব্দুর রাজ্জাক এবং জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ। জেলা আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ীয়ার কাহালগাঁও এলাকায় মুরগির বিষ্ঠাকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ ঘটনায় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।

উক্ত মামলায় স্থানীয় সংসদ সদস্যের (ময়মনসিংহ-৬) ভাইসহ আরও একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে মামলার নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হওয়ায় সংসদ সদস্যের ভাইসহ কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মুরগির বিষ্ঠা সংক্রান্ত একটি তুচ্ছ বিরোধ থেকে দ্রুত বিচার আইনে মামলা এবং তাতে জামায়াতের শীর্ষ তিন নেতার জেলে যাওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa