ঢাকা
১০ আগস্ট ২০২৬
Advertise with us

এসএসসি পাসের হারে শীর্ষে ঢাকা, তলানিতে ময়মনসিংহ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
এসএসসি পাসের হারে শীর্ষে ঢাকা, তলানিতে ময়মনসিংহ

প্রতীকী ছবি।  ছবি: -ফাইল ছবি

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে ঢাকা বোর্ড, আর সবচেয়ে পিছিয়ে রয়েছে ময়মনসিংহ বোর্ড। সোমবার (১০ আগস্ট ২০২৬) প্রকাশিত বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে এ চিত্র দেখা গেছে।

ঢাকায় সর্বোচ্চ ৭১.৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যশোর বোর্ড (৬৬.২৭%), যার পর পর্যায়ক্রমে কুমিল্লা (৬৫.৪২%) ও রাজশাহী (৬৩.৬৭%) অবস্থান করছে। তবে সর্বনিম্ন ৫৭.৩৯ শতাংশ পাসের হার নিয়ে সবার নিচে ঠাঁই হয়েছে ময়মনসিংহ বোর্ডের। অন্যান্য বোর্ডের মধ্যে বরিশালে ৬০.৩৫%, চট্টগ্রামে ৫৯.৪৮%, সিলেটে ৫৮.৩৩% এবং দিনাজপুরে ৫৮.০৫% শিক্ষার্থী পাস করেছে।

এ বছর সাধারণ বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫%। মাদ্রাসা বোর্ডে (দাখিল) ৫৫.৪৯% এবং কারিগরি শিক্ষা বোর্ডে (ভোকেশনাল) ৫৮.২০% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সর্বমোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৪৭ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৮৭৬ জন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa