ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৯০ হাজার ইয়াবা জব্দ, পালাল চোরাকারবারিরা প্রতারণার অভিযোগে সালমান খান ও তার বোনকে আদালতের সমন, ৫ অক্টোবর হাজিরার নির্দেশ রাশিয়া-চীনকে মোকাবিলায় পারমাণবিক কৌশল বদলাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা, শুল্কযুদ্ধে নতুন উত্তেজনা ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’-এর কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্তে মার্কিন কর্তৃপক্ষ ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার আশা শেষ আয়ারল্যান্ডের কোটি টাকার মৃত্যু ভাতার লোভে রুশ সেনাদের বিয়ে, সামনে চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে: রিজভী টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলে ভাঙন, বন্যার আশঙ্কা নীতিগত ভুল স্বীকার করলেন ইনফান্তিনো, বাঁচল চেয়ার
Advertise with us

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার আশা শেষ আয়ারল্যান্ডের

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার আশা শেষ আয়ারল্যান্ডের

ছবি: -প্রতিনিধি

বৃষ্টির কারণে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা হারিয়েছে আয়ারল্যান্ড। ফলে এখন মূল পর্বে জায়গা করে নিতে আইরিশদের খেলতে হবে কঠিন বাছাইপর্ব।

আইসিসি পুরুষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১২তম অবস্থানে থাকা আয়ারল্যান্ডের সামনে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার জন্য আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৫-০ ব্যবধানে জয়ের বিকল্প ছিল না। পাশাপাশি ৩০ সেপ্টেম্বরের নির্ধারিত সময়সীমার আগে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম দুই ম্যাচে হারতে হতো।

কিন্তু সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ৫-০ ব্যবধানে সিরিজ জয়ের সুযোগ শেষ হয়ে যায়। এর মধ্য দিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্নও ভেঙে যায় আইরিশদের।

এখন আয়ারল্যান্ডকে ১০ দলের বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিতে হবে। এই বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৭ বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে।

অন্যদিকে বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো বিশ্বকাপের প্রাথমিক পর্ব বা ‘সুপার সিরিজ’-এ খেলবে। সেখান থেকে সেরা দলটি মূল পর্বে খেলার শেষ টিকিট নিশ্চিত করবে।

২০ সেপ্টেম্বর ২০২৬ সালের ওয়ানডে র‌্যাঙ্কিং অনুযায়ী, যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া সর্বনিম্ন র‌্যাঙ্কিংধারী দুটি পূর্ণ সদস্য দেশ, ‘সিডব্লিউসি লিগ-২’ এবং ‘বিশ্বকাপ কোয়ালিফায়ার প্লে-অফ’ থেকে উঠে আসা চারটি করে দল এই বাছাইপর্বে অংশ নেবে।

এদিকে প্লে-অফে খেলবে ‘সিডব্লিউসি লিগ-২’-এর তলানির চারটি দল এবং ‘চ্যালেঞ্জ লিগ’ থেকে উঠে আসা চারটি দল। যদিও প্লে-অফের চূড়ান্ত কাঠামো এখনো ঘোষণা করা হয়নি, তবে এটি বিশ্বকাপ বাছাইপর্বের আগেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, আয়ারল্যান্ড ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও জায়গা করে নিতে পারেনি। সেবার তারা বাছাইপর্বের ‘সুপার সিক্স’ পর্ব থেকেই বিদায় নিয়েছিল।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa