ঢাকা
৩০ জুলাই ২০২৬
Advertise with us

এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ২ বার পঠিত
এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ

এনসিপি।  ছবি: -ফাইল ছবি

হবিগঞ্জে পদযাত্রা কর্মসূচি শেষে ফিরে আসার পথে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবার (২৯ জুলাই) সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দপ্তর সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা শেষে ফেরার পথে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসীরা হামলা চালায়। এই ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েই আজ সারাদেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ লক্ষ্যে এনসিপির সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় অবিলম্বে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সব সাংগঠনিক ইউনিটকে কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষ করে ফেরার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িতে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে এনসিপির পক্ষ থেকে অভিযোগ উঠে। এতে সংবাদকর্মীসহ এনসিপির একাধিক নেতাকর্মী আহত হন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে। ঘটনার পরপরই পুরো এলাকায় রাজনৈতিক উত্তেজনা দেখা দেয় এবং এর জের ধরে এনসিপির পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa