যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে অবস্থিত বিখ্যাত ‘স্পেস নিডল’ পর্যবেক্ষণ টাওয়ারের কাছে বন্দুকধারীর গুলিতে অন্তত দুইজন নিহত এবং শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) সিয়াটল সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
এএফপি ও বিবিসির তথ্য অনুযায়ী, ঘটনার সময় সিয়াটল সেন্টারে শত শত মানুষের উপস্থিতিতে ‘বাইট অব সিয়াটল’ নামক একটি জনপ্রিয় খাবার উৎসব চলছিল। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশুর অবস্থা স্থিতিশীল থাকলেও ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক।
সিয়াটল পুলিশ সন্দেহ করছে, হামলায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।




মন্তব্য করুন