ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশের ঋণমান নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত করেছে মুডি’স জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ: তদন্ত রিপোর্ট নুসরাত হত্যা: খালাস পেয়ে কারামুক্ত ৮ আসামি হামের উপসর্গে একদিনে ৬ মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক লিবিয়া থেকে ফিরলেন আটক ১৬৮ বাংলাদেশি ইসি নয়, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার ময়মনসিংহ মেডিকেলে আগুন: তালাবদ্ধ সিঁড়ি বাড়িয়েছে বিপর্যয় স্থানীয় সরকার নির্বাচন: ভোটের তারিখ ও সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার সাইবার অপরাধ : চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশির দুই দিনের রিমান্ড মঞ্জুর
Advertise with us

চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, চালকসহ গ্রেপ্তার ৩

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ২৪ বার পঠিত
চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, চালকসহ গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি।  ছবি: -ফাইল ছবি

সাভারে চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চালক, সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী নারীকে।

শনিবার দিবাগত রাতে সাভারের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাসচালক মো. ইমরান (৩৫), সহকারী মো. মুসফেকুর রহমান (২০) ও মো. সুমন প্রামানিক (৩০)।

পুলিশ জানায়, রাতে গাবতলী থেকে নবীনগর যাওয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন ওই নারী। নবীনগরের আগে চালক ইমরান বাসটির নিয়ন্ত্রণ সহকারীর হাতে দিয়ে নারীর সফরসঙ্গীকে মারধর করে বাস থেকে নামিয়ে দেন। পরে বাসে থাকা মুসফেকুর ও সুমন চলন্ত বাসে ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালান।

ঘটনাটি জানতে পেরে সফরসঙ্গী জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে আশুলিয়া থানা পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। পুলিশ বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অন্য বাস দিয়ে রাস্তায় ব্যারিকেড গড়ে তোলে। পরে চলন্ত বাসটি থামিয়ে ওই নারীকে উদ্ধার এবং সহকারী মুসফেকুর ও সুমনকে আটক করা হয়। রোববার বিকেলে গ্রেপ্তার করা হয় মূল চালক ইমরানকে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন এবং তিন আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa