ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকার দুই সিটিতে এনসিপির দুই মেয়র প্রার্থি আসিফ ও নাসীরুদ্দীন গণতন্ত্রকে অর্থবহ করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক অধিকার সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে লক্ষ্য করে গুলি মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হস্তক্ষেপ করুক এমনটা চায়না হুথিরা: ডোনাল্ড ট্রাম্প আগামী পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আকর্ষণ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আটক ২ বরিশালে বোরকা পরিহিত দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নিহত কৃষক সৌদিতে হুথিদের হামলায় মসজিদসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অন্তত দুইজন
Advertise with us

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে যৌথ সামরিক জোট গড়ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ৩৬ বার পঠিত
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে যৌথ সামরিক জোট গড়ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

ছবি: -সংগৃহীত

হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল ঝুঁকিমুক্ত করতে একটি বহুজাতিক সামরিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। উদ্ভূত সংকট নিরসনে ইউরোপীয় ও আঞ্চলিক দেশগুলোর প্রতিরক্ষা এবং সামরিক প্রধানদের নিয়ে আগামী সপ্তাহে লন্ডনে একটি উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে।

ইরানের সঙ্গে সামরিক দ্বন্দ্বের অবসান ঘটানো এবং বৈশ্বিক জ্বালানি খাতের অস্থিরতা কমানোকেই এই জোট গঠনের প্রধান কৌশল হিসেবে দেখছে ওয়াশিংটন। হরমুজে গত কিছুদিন যাবত সামুদ্রিক জাহাজে হামলা বন্ধ থাকলেও মার্কিন সামরিক কর্মকর্তাদের একাংশের মতে, প্রণালিতে আঘাত হানার সক্ষমতা তেহরানের এখনও রয়েছে। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন হামলার বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে ইরানও পাল্টা আঘাতের কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছে।

চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝে ওমান ও পাকিস্তান সংকট সমাধানের মাধ্যমে নৌপথের নিরাপত্তা ফেরাতে মধ্যস্থতার জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে। কূটনৈতিক এই তৎপরতার পাশাপাশি ওয়াশিংটন ও লন্ডন যৌথ সামরিক মিশন জোরদারে তৎপর হয়েছে। প্রণালিটি নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র তাদের মিত্রদেশগুলোর কাছে মাইন অপসারণকারী বিশেষ জাহাজ, রণতরি ও ড্রোন মোতায়েনের আহ্বান জানাচ্ছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুদ্ধের পথ থেকে বের হয়ে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতেই পশ্চিমা শক্তিগুলো এখন আঞ্চলিক মিত্রদের পাশে টেনে একটি সমন্বিত আন্তর্জাতিক সামরিক উপস্থিতির রূপরেখা তৈরি করতে চাইছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa