ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
Advertise with us

সন্তুষ্ট না হলে যেকোনো সময় মন্ত্রিসভায় রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ৮ বার পঠিত
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান/ফাইল ছবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান  ছবি: -ফাইল ছবি

কারো কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী দপ্তর পুনর্বণ্টন কিংবা মন্ত্রিসভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে সম্ভাব্য এই রদবদল সরকারের ১৮০ দিন পূর্তির আগে হবে নাকি পরে—সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য তাঁর জানা নেই।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।

সরকারের ১৮০ দিন পূর্তিকে সামনে রেখে মন্ত্রিসভায় সম্ভাব্য পরিবর্তন নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘আমিও মিডিয়াতে দেখছি, এর বেশি কিছু জানি না।’ তিনি যুক্ত করেন, প্রধানমন্ত্রী একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। তাঁর সঙ্গে আলাপে যতটুকু বোঝা গেছে, জনগণের কল্যাণ নিশ্চিত করতে যদি কারো পারফরম্যান্স আশাব্যঞ্জক মনে না হলে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে নতুন কাউকে দায়িত্ব দিতে পারেন কিংবা দপ্তর পরিবর্তন করতে পারেন। তবে এই প্রক্রিয়াটি ঠিক কোন সময়ে হবে, তা নিশ্চিত নয়।

সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে জানান, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং ও অপতথ্য মোকাবিলা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটি আইনি প্রক্রিয়ায় দেখভালের জন্য একটি আইনজীবী প্যানেল গঠন করা হচ্ছে, যার প্রজ্ঞাপন চলতি সপ্তাহের মধ্যেই জারি হতে পারে।

সংবাদ সম্মেলনে সরকারের সাম্প্রতিক বিভিন্ন উন্নয়নমূলক ও নীতিনির্ধারণী কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa