ঢাকা
০৯ জুলাই ২০২৬
শিরোনাম
ইরানের ১৭০ লক্ষ্যবস্তুতে মার্কিন আঘাত; পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে জিরো টলারেন্স নীতি: জেলা প্রশাসক বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে মঞ্চ মাতাবেন বিবার, শাকিরা ও বিটিএস আজ বোস্টনে ফ্রান্স–মরক্কো মহারণ, সেমিফাইনালের টিকিট কার? সরকারের প্রথম বড় প্রশাসনিক পদোন্নতি: ১৭৯ উপসচিব হলেন যুগ্ম সচিব হলুদ কার্ডের হিসাব-নিকাশে এগিয়ে আর্জেন্টিনা, চাপে ইংল্যান্ড জাল নোট দমনে নতুন আইন সর্বোচ্চ ৭ বছরের জেল হাম পরিস্থিতি উদ্বেগজনক, উপসর্গে মৃত ৬৫৪ সবার চেষ্টায় পরিবেশের বর্তমান অবস্থার পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী #3 সবার চেষ্টায় পরিবেশের বর্তমান অবস্থার পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী #4
Advertise with us

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে মঞ্চ মাতাবেন বিবার, শাকিরা ও বিটিএস

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   ২ বার পঠিত
বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে মঞ্চ মাতাবেন বিবার, শাকিরা ও বিটিএস

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ফাইনাল শুধু মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ থাকবে না; বিরতির সময়ও অপেক্ষা করছে জমকালো এক সংগীত আয়োজন। ফাইনালের হাফটাইম শোতে এক মঞ্চে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।

 

বাংলাদেশ সময় ২০ জুলাই দিবাগত রাত ১টায় শুরু হবে বিশ্বকাপের ফাইনাল। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের তথ্য অনুযায়ী, ম্যাচের বিরতিতে ১১ মিনিটের বিশেষ এই পরিবেশনা আয়োজন করেছে ফিফা।

ফিফা জানিয়েছে, ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে সাজানো এই আয়োজনের লক্ষ্য হলো ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড–এর জন্য ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করা। এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে ব্যয় করা হবে।

এ আয়োজনে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন জাস্টিন বিবার। তিনি বলেন, বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরের অংশ হওয়া যেমন সম্মানের, তেমনি শিশুদের শিক্ষার মতো গুরুত্বপূর্ণ উদ্যোগে যুক্ত হতে পারাও তাঁর জন্য গর্বের বিষয়।

হাফটাইম শোতে আরও পারফর্ম করবেন নাইজেরিয়ার আফ্রোবিটস তারকা বার্না বয়। তাঁর সঙ্গে থাকবে নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডের শিক্ষার্থীদের নিয়ে গঠিত পিএস২২ কোরাস। তাদের পরিবেশনায় অংশ নেবে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লেও।

চলতি বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ডাই ডাই’-এর অন্যতম শিল্পী বার্না বয় বলেন, ফিফা বিশ্বকাপ এমন একটি আয়োজন, যা পুরো বিশ্বকে একসূত্রে বেঁধে ফেলে। এই মঞ্চে আফ্রিকার প্রতিনিধিত্ব করতে পারা তাঁর জন্য যেমন গর্বের, তেমনি এটি একটি বড় দায়িত্ব।

ফিফা আরও জানিয়েছে, সংগীত পরিবেশনার পাশাপাশি জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর কয়েকটি বিখ্যাত মাপেট চরিত্রও হাফটাইম শোতে অংশ নেবে। দর্শকরা কারমিট দ্য ফ্রগ ও মিস পিগির উপস্থিতিও উপভোগ করতে পারবেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa