ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
Advertise with us

ভাটারায় সিলিন্ডারের আগুনে দগ্ধ দুজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ৩৬ বার পঠিত
ভাটারায় সিলিন্ডারের আগুনে দগ্ধ দুজনের মৃত্যু

বার্ন ইউনিট।  ছবি: -ফাইল ছবি

রাজধানীর ভাটারা এলাকায় সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া গ্যাসের আগুনে দগ্ধ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন থাকা তিনজনের মধ্যে মামা ও ভাগনির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৮ বছরের শিশু হাফসা। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে প্রাণ হারান তার মামা আনোয়ার হোসেন শাহিন (২৫)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান অগ্নিকাণ্ড ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিদগ্ধ হয়ে আসা আনোয়ারের শরীরের ৫০ শতাংশ এবং শিশু হাফসার ৪০ শতাংশ অংশ মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল।

এদিকে অগ্নিকাণ্ডে গুরুতর আহত আনোয়ারের স্ত্রী ফাহিমা আক্তারের অবস্থাও চরম আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শ্বাসনালিসহ শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং বর্তমানে তিনি আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার ভোরে। ভাটারা নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বহুতল ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। স্বজনদের ধারণা, রাতের কোনো এক সময়ে রান্নার সিলিন্ডারের ছিদ্র দিয়ে পুরো ঘরে গ্যাস জমে ছিল। সকালে আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে পুরো ঘরে আগুন ধরে যায়।

পেশায় কাপড় দোকানের কর্মচারী আনোয়ার মাত্র ছয় মাস আগে বিয়ে করে ভাটারা এলাকায় ভাড়া বাসায় স্ত্রী ফাহিমাকে নিয়ে সংসার শুরু করেছিলেন। ঘটনার দিন ছোট ভাগনি হাফসা তাঁদের বাসাতেই বেড়াতে এসেছিল। লিকেজ থেকে ঘটা এক আকস্মিক আগুনে পুরো পরিবারটিতে এখন চরম শোকের ছায়া।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa