ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নকশা বহির্ভূত স্লিপার কোচ চলাচল বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর রংপুরে চার খুন: অভিযুক্তদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা আইনজীবী সমিতির জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে কোনো আপস করা হবে না : প্রধানমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের সভাপতি নাবিল সাধারণ সম্পাদক আমিনুল নেপালর ভয়াবহ বন্যা : প্রাণহানি বেড়ে ৬১৬, খোঁজ মিলছে না প্রায় দুই হাজার মানুষের মসজিদের নিজ কক্ষ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার মালয়েশিয়ার শ্রমবাজার চাল :  সম্পূর্ণ বিন খরচে যাবেন ১০ হাজার কর্মী ব্রাহ্মণবাড়িয়ায় সাবস্টেশনে অগ্নিকাণ্ড: বিচ্ছিন্ন পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ আন্তর্জাতিক চাপে অবশেষ উদ্ধারকাজে বিদেশি সহায়তার অনুমতি দিলো নেপাল
Advertise with us

দিল্লিতে শিক্ষার্থীদের সমর্থনে জনজোয়ার

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ৪৫ বার পঠিত
দিল্লিতে শিক্ষার্থীদের সমর্থনে জনজোয়ার

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভরত জনতা। : রয়টার্স  ছবি: -সংগৃহীত

প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে দিল্লিতে নজিরবিহীন জনজোয়ার সৃষ্টি হয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ ও শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের বিচার দাবিতে চলমান এই আন্দোলনের প্রভাবে পর পর তিন দিন ভারতের সংসদের উভয় কক্ষের অধিবেশন মুলতবি হয়ে গেছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, গত এক দশকে ১৫৪টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও কোনো অপরাধীর শাস্তি হয়নি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরোধীরা সংসদে কালো পোশাক পরে বিক্ষোভ প্রদর্শন করেন এবং স্পিকার ও চেয়ারম্যান বাধ্য হয়ে সভা মুলতবি করেন। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিজেপি নেতারা এই আন্দোলনে রাজনৈতিক স্বার্থ ও বিদেশি চক্রান্তের অভিযোগ এনেছেন।

যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের হেনস্তা করতে বিদ্যুৎ ও খাদ্য-পানি সরবরাহে বাধা সৃষ্টি করে পুলিশ। তবে সাধারণ মানুষ ও খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচুর খাদ্যের সংস্থান হয়। আন্দোলন পরিচালনা করা ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে সারাদেশ থেকে মানুষ সংহতি জানাচ্ছেন। সিজেপি প্রতিনিধিরা সরকারি বাসভবনে বৈঠকে যেতে অস্বীকৃতি জানিয়ে যন্তর মন্তরে বা নিরপেক্ষ স্থানে আলোচনার শর্ত দিয়েছেন।

এদিকে দিল্লি হাইকোর্ট শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের তথ্য ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়ে পুলিশকে ভর্ৎসনা করেছেন। সরকার আলোচনার প্রস্তাব দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় রয়েছে আন্দোলনকারী ও বিরোধী দলগুলো, যার ফলে রাজনৈতিক এই অচলাবস্থা আরও গভীর রূপ নিয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa