ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে লক্ষ্য করে গুলি মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হস্তক্ষেপ করুক এমনটা চায়না হুথিরা: ডোনাল্ড ট্রাম্প আগামী পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আকর্ষণ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আটক ২ বরিশালে বোরকা পরিহিত দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নিহত কৃষক সৌদিতে হুথিদের হামলায় মসজিদসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অন্তত দুইজন চট্টগ্রামে বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ঝরল ৪ প্রাণ আমানতদারি বজায় রেখে জনগণের অধিকার ও দায়িত্ব পালনের আহ্বান ডা. শফিকুর রহমানের লংমার্চের আড়ালে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে ফ্যাসিবাদের দোসররা: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপতথ্য ও গুজব রোধে সাংবাদিকদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর
Advertise with us

আসিয়ান ফোরামে তিন পরাশক্তির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২২ জুলাই ২০২৬   ৪৪ বার পঠিত
আসিয়ান ফোরামে তিন পরাশক্তির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।  ছবি: -সংগৃহীত

ফিলিপাইনের ম্যানিল্যায় আয়োজিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইডলাইনে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও কানেক্টিভিটিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ‘সবার আগে বাংলাদেশ’ মূল নির্দেশক হিসেবে কাজ করবে বলে পুনর্ব্যক্ত করা হয়।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন করিডোর ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয় এবং তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়।

এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতি পদে নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান। উভয় দেশ জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণে ঐকমত্য প্রকাশ করেছে। ৩৩তম এআরএফ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa