ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বে হামের সর্বোচ্চ প্রাদুর্ভাব বাংলাদেশে ধূমপানমুক্ত গণপরিবহনের দাবি ঢাকা-চট্টগ্রামে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ ভোলা থেকে মূল ভূখণ্ডে গ্যাস আনতে সময় লাগবে সাত বছর: প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগকে স্বাগত, শ্রমিকের অধিকার সুরক্ষায় BMF-এর ১০ দফা দাবি শর্তসাপেক্ষে রিকন্ডিশন্ড ইভি আমদানির সুযোগ চানব্যবসায়ীরা দেশে ভালো নির্বাচনের স্থায়ী সংস্কৃতি চালু করতে চাই: সিইসি দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের ব্যবসায়ীরা হাটহাজারীতে অনুশীলনে দুই সৈনিক নিহত পলিথিন ও প্লাস্টিক বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
Advertise with us

বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টার ধ্বংসের দাবি ইরানের

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ২১ বার পঠিত
বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টার ধ্বংসের দাবি ইরানের

বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টার  ছবি: -সংগৃহীত

বাহরাইনে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের একটি ডেটা সেন্টার লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (২১ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এই খবর জানা যায়।

 

সংবাদ সংস্থা রয়টার্স ও আল জাজিরা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার অংশ হিসেবে বাহরাইনের বিমানঘাঁটি ও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অবকাঠামোকে নিশানা করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান।

 

তবে আইআরজিসির অ্যামাজন অবকাঠামো ধ্বংসের এই দাবির বিষয়ে বাহরাইন সরকার, মার্কিন প্রশাসন বা অ্যামাজন কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া কোনো নিরপেক্ষ সূত্র থেকেও হামলার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa