বাংলাদেশ কমিউনিটি অব লাইবেরিয়ার প্রথম সাধারণ সভা সোমালিয়া ড্রাইভ কমিউনিটির উপদেষ্ঠা আরশ আলী ভাইয়ের হোটেলে গতকাল ১১ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হয়। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শতাধিক সদদ্যের প্রণবন্ত উপস্থিতি অনুষ্ঠানকে সফল করেছে। বেলা ২টায় প্রীতিভোজের মধ্যদিয়ে সাধারণ সভার প্রথম ভাগ শুরু হয়। দ্বিতীয় পর্ব শুরু হয় বিকেল ৪ টায় আলোচনা সভা।

সাধারণ সভার দ্বিতীয় পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিউনিটির সম্মানিত উপদেষ্ঠা জনাব জাকির হোসেন। কমিউনিটির দপ্তর ও প্রচার সম্পাদক জনাব রাজিবুল্লাহ খানের মনমুগ্ধকর সঞ্চালনায় আরো বক্ত্য রাখেন কমিউনিটির সভাপতি জনাব মাহবুবুর রহমান সরদার, সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জনাব কাউসার আহমেদ হীরা, মহিলা বিষয়ক সম্পাদক জনাবা মনিরা সুলতানা রিনা ও জনাবা অনু খন্দকার।

উপস্থিত সকল সম্মানিত সদস্যদের পক্ষ্যে বক্তব্য রাখেন কমিউনিটির উপদেষ্ঠা জনাব মোঃ বাবুল, উপদেষ্ঠা জনাব আমির হোসেন বুলু, সহ সভাপতি জনাব মোঃ সোলাইমান কবির, সহ সভাপতি জনাব এহসান কবির সোহাগ, ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী লিটন কুমার দাস প্রমুখ।

কমিউনিটির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ জিয়াদ এর কোরআন থেকে তিলাওয়াত ও দিপান্নিতা রাণী দাস এর গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।
কমিউনিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, বাংলাদেশ কমিউনিটি এমন একটি সংগঠন যেখানে লাইবেরিয়ার অবস্থানরত সকল বাংলাদেশীদের মধ্যে সেতু হিসেবে কাজ করছে। কমিউনিটি সকল সদস্যদের সুখে দুখে সব সময় পাশে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরো বলেন, আগামী তিন মাস পরে যে সাধারণ সভা হবে সেটা যেন বাংলাদেশ কমিউনিটি অব লাইবেরিয়ার স্থায়ী কার্যালয়ে হয় সেটা নিশ্চিত করবেন।

কমিউনিটির সভাপতি মাহবুবুর রহমান সরদার তার বক্তব্যের শুরুতে প্রয়াত রাকিব আলম ভাই, রাজিব হাওলাদার, আশিকুর রহমান ও বিশ্বজিত এর কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিশেষ করে বাংলাদেশ কমিউনিটি অব লাইবেরিয়া যাদের উদ্যোগে শুরু হয়েছিল জনাব রাকিব আলম ও পূর্বে লাইবেরিয়া প্রবাসী ও বর্তমানে জার্মানীতে অবস্থান জনাব রাকিব হাসান এর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সভাপতি বক্তব্যে আরো বলেন, কমিউনিটির স্থায়ী একটি কার্যালয় সময়ের দাবি। তাই সকল সদস্যদের সাথে নিয়ে তিনি স্থায়ী কার্যালয়ের কাজ বাস্তাবায়ন করবেন। তিনি আরো বলেন, লাইবেরিয়ায় বর্তমানে কম বেশি ৪ শত বাংলাদেশী বসবাস করছেন। এখন পর্যন্ত ১০৬জন বাংলাদেশ কমিউনিটির অব লাইবেরিয়ার সদস্য হয়েছে। যারা সদস্য হয়েছেন তাদের হয়েছেন তারা আমার পরিবার শুধুমাত্র সকল সম্মানিত সদস্যগণ তাদের সুখে-দুখে আমাকে সবসময় পাশে পাবেন বলে সভার সমাপ্তি ঘোষণা করেন।