ঢাকা
১৬ জুলাই ২০২৬
শিরোনাম
মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ দিয়ে ৬ প্রস্তাব শিক্ষার্থীদের আওয়ামী লীগের বিচার ও হাসিনাকে ফিরিয়ে এনে বিচার কার্যকরের দাবি সংসদে একঝাঁক তারকা বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন তরুণ উদ্যোক্তারা জামানত ছাড়া ঋণ পাবেন : প্রধানমন্ত্রী দেশে আবার ঊর্ধ্বমুখী ডলারের দাম আবারও বাংলাদেশের মানুষকে আনন্দে ভাসাতে চান আর্জেন্টিনার কোচ যুক্তরাষ্ট্রে ভুয়া শরণার্থী পাঠানোর মামলায় নেপালের দুই সাবেক মন্ত্রীর কারাদণ্ড মাত্র এক বছরের মাথায় পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী কক্সবাজারে কড়াকড়ি, মাদক পাচারের বিকল্প রুট কুয়াকাটা! এসডিজি অর্জনে এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি : ড. তিতুমীর
Advertise with us

এবার আর্জেন্টিনার রেকর্ড ভেঙ্গে দিলো স্পেন

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ২ বার পঠিত
এবার আর্জেন্টিনার রেকর্ড ভেঙ্গে দিলো স্পেন

ছবি: -সংগৃহীত

ফ্রান্সকে হারিয়ে টানা অজেয় থাকার রেকর্ড ছুঁল স্পেন। বিশ্বকাপের সেমিফাইনালে ২-০ গোলে জিতে তারা ফাইনালে উঠেছে। এ নিয়ে ৩৭ ম্যাচ কোনো হার দেখল না স্প্যানিশরা। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি অপরাজিত থাকার কীর্তিতে ইতালিকে ছুঁল তারা, পেছনে ফেলল আর্জেন্টিনাকে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়ার কাছে হেরেছিল স্পেন।

সেই অঘটনের পর থেকে তারা অপরাজিত, যার শুরু হয়েছিল ২০২৪ সালের ২৬ মার্চ থেকে। ২০১৮ সালের ১০ অক্টোবর থেকে ২০২১ সালের ৬ অক্টোবর পর্যন্ত ইতালির ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসাল দে লা ফুয়েন্তের দল। এই সময়ে ফ্রান্সের বিপক্ষে তাদের পাওয়া জয়টি ছিল ৩০তম। এছাড়া ১০ ম্যাচ ড্র করেছে তারা। ফ্রান্সের বিপক্ষে নামার আগে ৩৬ ম্যাচ অপরাজিত থেকে আর্জেন্টিনার পাশে ছিল তারা।

ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধে স্পেন এগিয়ে যায় ওয়ারসাবালের পেনাল্টি গোল থেকে। দ্বিতীয়ার্ধে তারা আরেকটি গোল করেন পেদ্রো পোরোর সৌজন্যে। ফাইনাল জিতলে ইতালির রেকর্ড ভেঙে দেবে স্পেন।

ফিফা ও উয়েফার নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক দলগুলোর অপরাজিত থাকার ধারা নির্ধারণের ক্ষেত্রে পেনাল্টি শুটআউটে পরাজয়কে অন্তর্ভুক্ত করা হয় না। তাই নেশন্স লিগে পর্তুগালের বিপক্ষে ফাইনালকে তাদের হার হিসেবে ধরা হয়নি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa