ঢাকা
৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
মার্কিন-ইরান সংঘাত তীব্র, বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাচ্ছেন রুনা খান নেপালে বন্যায় মৃত্যু ৯০০ ছাড়াল, সুড়ঙ্গে আটকে বহু মানুষ ইহুদি রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায় ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা রাজবাড়ীতে পুলিশের সামনেই নারী ব্যবসায়ীকে মারধর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলারের বোয়িং কেনার ঘোষণা বাংলাদেশের পুলিশ সদস্যকে কামড় দিয়ে  গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির হাতকড়া নিয়ে পলায়ন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে ভয়াবহ আকস্মিক বন্যা: নিখোঁজ ১৫, ৬২ জন উদ্ধার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা : হাইকোর্টের আপিলের রায় আজ
Advertise with us

হরমুজ প্রণালীতে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের পাল্টা আক্রমণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
হরমুজ প্রণালীতে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের পাল্টা আক্রমণ শুরু

ছবি: -প্রতিনিধি

হরমুজ প্রণালীর লারাক দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা আক্রমণ শুরু করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

ইরানের বিভিন্ন বার্তা সংস্থায় প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, আগ্রাসনকারীদের শাস্তি হিসেবে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটিতে।

আইআরজিসি দাবি করে, এই হামলায় ঘাঁটিগুলোর প্রযুক্তিগত ও পুনর্গঠনমূলক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। হামলায় শত্রুপক্ষের বিমান উড্ডয়ন স্থাপনাও ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে তারা।

বিবৃতিতে বলা হয়েছে, এত আগ্রাস ও অপরাধের পরও আইআরজিসিকে দমিয়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে শত্রুর চেষ্টা থামবে না এবং প্রতিটা হামলারই তার চেয়েও ভয়ংকর জবাব দেওয়া হবে।

এর আগে, রোববার (৩০ আগস্ট) ইরানের লারাক দ্বীপে আইআরজিসির দুটি রকেট লাঞ্চারে আমেরিকা বোমা হামলা চালায়। ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে ওই হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেয় আইআরজিসি।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, রোববার (৩০ আগস্ট) মাইনবাহী আমেরিকার দুই জাহাজে ওই রকেট লাঞ্চার দুটি হামলার প্রস্তুতি নিচ্ছিল। তখনই তাদের ওপর বোমাবর্ষণ করা হয়। খবর আল জাজিরার।

ওই মার্কিন কর্মকর্তা আরও জানান, আমেরিকান বাহিনী নিবিড়ভাবে ওই এলাকা পর্যবেক্ষণ করছে এবং হরমুজ প্রণালিতে নৌযানের নিরাপদ যাতায়াত নিশ্চিতে তৈরি রয়েছে।

আমেরিকার হামলার কথা নিশ্চিত করে আইআরজিসি জানিয়েছে, লারাক দ্বীপে রোববারের হামলায় বেশ কয়েকজন যোদ্ধা ও বেসামরিক বাসিন্দা নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা জানায়, আইআরজিসি এর জন্য দায়ীদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

তবে, হতাহতের সংখ্যা নিয়ে আইআরজিসি কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa