ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান শুরু রাখাইনের পরিস্থিতি স্বাভাবিক হলে ৩ লাখের বেশি রোহিঙ্গা ফেরাতে রাজি মিয়ানমার দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি : শিক্ষামন্ত্রী সবার সহযোগিতায় পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলবো : ডিএনসিসি প্রশাসক সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ৯ মৃত্যু, অবহেলা থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে : শিল্প সচিব দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৯০০ ছাড়াল বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভী ও আমানসহ ৪ নেতা ঢাকায় আসছেন কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল চিকিৎসকদের ওপর বিশ্বাস না থাকলে রোগীদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
Advertise with us

বাংলাদেশে আল-কায়েদার গোপন নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা, জাতিসংঘের সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
বাংলাদেশে আল-কায়েদার গোপন নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা, জাতিসংঘের সতর্কবার্তা

জাতিসংঘ।  ছবি: -ফাইল ছবি

বাংলাদেশে আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) সক্রিয় সেল বা সাংগঠনিক নেটওয়ার্ক প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদা-সংক্রান্ত ‘অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম’-এর ৩৮তম প্রতিবেদনে এই উদ্বেগের কথা উঠে এসেছে।

চলতি বছরের ১০ আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনে সদস্য রাষ্ট্রগুলোর সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক মূল্যায়নের সারসংক্ষেপ তুলে ধরা হয়। মূলত ২০২৫ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৯ জুন পর্যন্ত সময়ের বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা চিত্র বিশ্লেষণ করে এটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে ২০২৫ সালের নভেম্বরে ভারতের দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় ঘটা সন্ত্রাসী হামলার প্রসঙ্গও টেনে আনা হয়, যার জন্য আনুষ্ঠানিকভাবে আল-কায়েদা-সংশ্লিষ্ট এই সংগঠনটিকে দায়ী করা হয়েছিল।

আন্তর্জাতিক এই পর্যালোচনার একটি অংশে বাংলাদেশে একিউআইএসের সাম্প্রতিক তৎপরতা নিয়ে গভীর উদ্বেগের বিষয়টি স্পষ্ট করা হয়। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো মনে করছে, বাংলাদেশে ছোট ছোট সাংগঠনিক ইউনিট বা গোপন সক্রিয় সেল গড়ে তুলতে সংগঠনটি জোরালো চেষ্টা চালাচ্ছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্যই একটি বড় হুমকি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa