ঢাকা
১০ আগস্ট ২০২৬
Advertise with us

এসএসসিতে পাসের বিপর্যয়: ৩১২ প্রতিষ্ঠানে শতভাগ ফেল

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
এসএসসিতে পাসের বিপর্যয়: ৩১২ প্রতিষ্ঠানে শতভাগ ফেল

প্রতীকী ছবি।  ছবি: -সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অন্তত ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। একই সাথে কমেছে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও।

সোমবার (১০ আগস্ট ২০২৬) শিক্ষা বোর্ডসমূহ থেকে প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর দেশের মোট ৩০ হাজার ৪০২টি নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা অংশ নেয়। ফলাফলে দেখা গেছে, সারা দেশের ৬৬৯টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে।

তবে উদ্বেগজনক বিষয় হলো, শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের তুলনায় অর্ধেকেরও বেশি বেড়েছে। আগের বছর যেখানে মাত্র ১৩৪টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছিল, এবার সেই সংখ্যা একলাফে ১৭৮টি বেড়ে দাঁড়াল ৩১২টিতে।

শিক্ষাবিদদের মতে, মাধ্যমিক স্তরের গ্রাম ও দুর্গম অঞ্চলের স্কুলগুলোতে বিষয়ভিত্তিক মানসম্মত শিক্ষক সংকট ও পর্যাপ্ত তদারকির অভাবেই শূন্য পাসের এমন ভয়াবহ চিত্র তৈরি হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa