ঢাকা
০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
অনুমোদন ছাড়াই ট্রাম্পঘনিষ্ঠ প্রতিষ্ঠানের তেল অনুসন্ধানের প্রস্তুতি গ্রিনল্যান্ডে, ডেনমার্কের কঠোর হুঁশিয়ারি জীবনের সেরা পথপ্রদর্শককে হারালেন মেসি চট্টগ্রাম বাদে সব বোর্ডের এইচএসসির ফল নভেম্বরের শুরুতে প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর কাল, প্রস্তুত ৭ ভেন্যু বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্কের রূপরেখা, শীতেই শুরু হচ্ছে কাজ বিদ্যুৎ সংকট কাটাতে সর্বোচ্চ চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী পাক গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ সংবেদনশীল তথ্য ফাঁস, ভারতীয় পাইলট গ্রেপ্তার জুলাই যোদ্ধাদের সিএনজি ও অটোরিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী হাসিনাকে রাজনৈতিক তৎপরতার সুযোগ দিয়ে ভারত অস্থিরতা উসকে দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপ ফাইনালে মেসিকে প্রাণনাশের হুমকি, এফবিআইয়ের গোপন নথি ফাঁস
Advertise with us

মিস ওয়ার্ল্ড ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনাম যাচ্ছেন সামানজার

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
মিস ওয়ার্ল্ড ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনাম যাচ্ছেন সামানজার

ফাইল ছবি  ছবি: -প্রতিনিধি

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ সামানজার সাঈদ। আগামী রোববার দেশটির রাজধানী হ্যানয়ে শুরু হতে যাওয়া বৈশ্বিক এই প্রতিযোগিতায় অংশ নিতে শনিবার ঢাকা ছাড়বেন তিনি।

যাত্রার আগে বৃহস্পতিবার রাজধানীর বনানীতে আয়োজক প্রতিষ্ঠান ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর সংবাদ সম্মেলনে নিজের প্রস্তুতি ও লক্ষ্য সম্পর্কে জানান সামানজার।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করা সামানজার কৌতূহল থেকেই এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। প্রথমবার অংশ নিয়েই তিনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জয় করেন।

বিশ্বমঞ্চে নিজের লক্ষ্য সম্পর্কে সামানজার সাঈদ বলেন, “আমার একটাই চাওয়া, মঞ্চে উঠে যেন আত্মবিশ্বাস না হারাই। এতদিন যা শিখেছি এবং যেসব দক্ষতা অর্জন করেছি, তা বিশ্বের সামনে তুলে ধরতে চাই। গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করাই এখন আমার প্রধান লক্ষ্য।”

তিনি জানান, মুকুট জয়ের পর থেকে ব্যক্তিত্ব উন্নয়ন, আন্তর্জাতিক উপস্থাপনা ও বিভিন্ন বিষয়ে নিয়মিত গ্রুমিং সেশনে অংশ নিয়েছেন। এসব প্রস্তুতি তার আত্মবিশ্বাস বাড়িয়েছে।

শৈশব থেকেই গান, নাচ ও খেলাধুলার প্রতি আগ্রহ রয়েছে সামানজারের। তিনি টানা চার বছর কত্থক ও ভরতনাট্যম শিখেছেন। পড়াশোনার ব্যস্ততায় কিছুদিন সৃজনশীল কাজ থেকে দূরে থাকলেও এখন আবার নিজের আগ্রহের বিষয়গুলোতে মনোযোগ দিতে চান তিনি। ভবিষ্যতে ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয় জগতেও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন এই তরুণী।

গত ১১ জুলাই জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হিসেবে সামানজার সাঈদের নাম ঘোষণা করা হয়। তিনি বিদায়ী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫ আকলিমা আতিকা কনিকার কাছ থেকে বিজয়ীর মুকুট গ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন স্বাগতা সাহা এবং দ্বিতীয় রানারআপ হন লাবিবা মনজুর।

আগামী ৫ সেপ্টেম্বর ভিয়েতনামের হো চি মিন সিটিতে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনাই এখন সামানজার সাঈদের বড় চ্যালেঞ্জ।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa