ঢাকা
০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মেজাজ হারালেন নেইমার: ম্যাচ শেষে সমর্থকদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য: সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার ভারতীয় ভিসা জালিয়াতি নিয়ে সতর্ক করল ঢাকাস্থ হাইকমিশন দেশে আসুন, ইনশাল্লাহ রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন বিপ্লবের হুংকার জামায়াত আমিরের নতুন প্রজন্মের প্রেরণা ‘জুলাই স্মৃতি জাদুঘর’ শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান আইসিসিআর বৃত্তি নিয়ে ভারতে উচ্চশিক্ষায় যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি শিক্ষার্থী ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র, বাড়ছে ওয়াশিংটন-ব্রাসিলিয়া উত্তেজনা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত ফুরানোর পথে, ভবিষ্যৎ সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ
Advertise with us

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য, বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য, বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার

বিজয় থালাপতির সঙ্গে তৃষা কৃষ্ণান। ডানে উদয়নিধি স্ট্যালিন।  ছবি: -সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের বন্ধুত্ব নিয়ে আপত্তিকর, কুরুচিজনক যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগে বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

কাবেরী নদীর পানিবণ্টন বিতর্কে মুখ্যমন্ত্রী বিজয়কে আক্রমণ করতে গিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন উদয়নিধি। অনেকের মতে, পরোক্ষভাবে অভিনেত্রী তৃষাকে উল্লেখ করে তিনি ওই মন্তব্য করেন। এই মন্তব্যের জেরে উদয়নিধির বিরুদ্ধে মামলা হওয়ার পর মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে আটক করে তামিলনাড়ু পুলিশ।

হেফাজতে নেওয়ার আগে উদয়নিধির চেন্নাইয়ের বাসভবনের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে পুলিশ বাহিনী। গ্রেপ্তারের পর তাকে তাঞ্জাবুরে নিয়ে যাওয়া হয়েছে।

ইতোমধ্যে মাদ্রাজ হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন উদয়নিধি। মঙ্গলবার বিকেলেই তার আবেদনের শুনানির কথা রয়েছে।

পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময় উদয়নিধি সাংবাদিকদের বলেন, ‘যে কথা আমি বলিনি, তার জন্যই আমাকে গ্রেপ্তার করা হচ্ছে।’ তাঁর অভিযোগ, রাজ্যের প্রকৃত সমস্যা থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই এই মামলা করা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa