ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‘ট্রাম্প ২০২৮’: এআই ছবিতে জেনারেল সেজে তৃতীয় মেয়াদে ক্ষমতার আভাস! জেদ্দায় প্রতিরক্ষা চুক্তি সই করছে তুরস্ক, সৌদি ও পাকিস্তান কাঁচামরিচের দামে কিছুটা পতন, স্বস্তি মিলছে না নিত্যপণ্যে মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ মিস ওয়ার্ল্ড ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনাম যাচ্ছেন সামানজার মক্কায় ৪৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু, ১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগীর অংশ গ্রহন বগুড়া ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ নিউইয়র্কে দুর্ঘটনায় আহত তিন বাংলাদেশি পেলেন ৩৩ কোটি টাকার ক্ষতিপূরণ সৌদি-তুরস্ক-পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি, জেদ্দায় বৈঠক থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলি, শিক্ষক নিহত
Advertise with us

সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে: রিজভী

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে: রিজভী

ছবি: -প্রতিনিধি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গ্যাস, হাম ও ডেঙ্গুসহ বিভিন্ন সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। জনগণকে প্রাধান্য দিয়ে সরকারের অঙ্গীকার বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

বৃহস্পতিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলেও তাঁকে ব্যর্থ করতে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছিল। বর্তমান সময়েও একই ধরনের চক্রান্ত অব্যাহত রয়েছে বলে তিনি দাবি করেন।

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত জুলাই আন্দোলনের শহীদদের অসম্মান করেছে। তিনি দাবি করেন, শেখ হাসিনা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার আওতায় থাকা একজন পলাতক আসামি এবং তার বিরুদ্ধে একাধিক হত্যা ও দুর্নীতির মামলা বিচারাধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের স্বার্থ ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা অব্যাহত থাকবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa