ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ছাত্র আন্দোলন দমনে মারমুখী হওয়ার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের দেশীয় স্বর্ণ খাতে স্বচ্ছতা আনতে কঠোর নীতিমালার খসড়া চূড়ান্ত মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর ১৬ আগস্ট ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন সব হাসপাতালে ছিনতাই, দুর্ঘটনায় আহতের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাই কোর্টের ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করছে বাংলাদেশ ব্যাংক আবার মার্কিন হামলা হলে পাল্টা লক্ষ্যবস্তু হবে উপসাগরীয় জ্বালানি ক্ষেত্র: তেহরান ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডার, নিরাপত্তা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি নির্বাচনের দিন ধার্য করে ইসির তফসিল ঘোষণা রাতেই বাড়বে গ্যাস সরবরাহ, চালু হয়েছে মহেশখালীর এলএনজি টার্মিনাল
Advertise with us

দেশে আসুন, ইনশাল্লাহ রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
দেশে আসুন, ইনশাল্লাহ রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হাফিজ উদ্দিন আহমদ।  ছবি: -সংগৃহীত

ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারণার কড়া জবাব দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলেছেন, “তারা বলছে ডিসেম্বরে দেশে আসবে। আমরা অধীর অপেক্ষায় আছি। দেশে আসুন, ইনশাল্লাহ রাজপথে দেখা হবে।”

আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পতিত স্বৈরাচারী সরকারের তীব্র সমালোচনা করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, গুম, খুন, নির্যাতন ও বিপুল পরিমাণ অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও দলটির নেতাকর্মীদের মাঝে বিন্দুমাত্র অনুশোচনা দেখা যাচ্ছে না। নিজের বীরত্বগাথা স্মরণ করিয়ে দিয়ে ৮২ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধা বলেন, “২৭ বছর বয়সে দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি। এই বয়সে এসেও দেশের স্বার্থে প্রয়োজনে আবারও লড়াই করতে বিন্দুমাত্র পিছপা হব না।”

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পুনর্বাসনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সরকার তাদের যথাযথ সম্মান দেবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের জুলাই অভ্যুত্থান—উভয়ই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় থাকলেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে।

তবে সংবর্ধনা অনুষ্ঠানে প্রদর্শিত একটি তথ্যচিত্রে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি না থাকায় উপস্থিত একাংশের হট্টগোল ও ‘ভুয়া’ স্লোগান দেওয়াকে অনভিপ্রেত বলে মন্তব্য করেন তিনি।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, “ডকুমেন্টারিতে ভুল হয়েছিল এবং সংশ্লিষ্ট মন্ত্রী তাৎক্ষণিক ক্ষমাও চেয়েছেন। এরপরও বিদেশি অতিথিদের সামনে রাষ্ট্রীয় অনুষ্ঠানে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করা দুঃখজনক, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।” নেতাকর্মীদের আচরণে সংযত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় অনুষ্ঠানে উসকানিমূলক আচরণ কোনোভাবেই শোভন নয়; বরং জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa