ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
শাকিবের অনুরোধে ফের সিনেমায় ফিরবেন ববিতা, চান পছন্দের গল্প শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-থাইল্যান্ড বৈঠকে ভিসা সহজীকরণে জোর, ৭ দিনের মধ্যে প্রসেসিং কুমিল্লায় ৫ ফুট চওড়া ‘অভিনব’ বাড়ি দেখতে ভিড় দক্ষিণ কোরিয়ায় রেকর্ড দাবদাহে মৃত্যু ১৬ সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের অধিকার থাকবে, সংশোধনী আইনের খসড়ায় অনুমোদন পটুয়াখালীর শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা দেখানোর অভিযোগ ফিফার তদন্তের মধ্যেই নতুন বিতর্ক, ফকল্যান্ড বার্তাসহ জার্সি পরে মাঠে আর্জেন্টাইন ক্লাব সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রাশিয়ায় ব্যস্ত সৈকতে ড্রোন বিস্ফোরণ, নিহত ৭
Advertise with us

কুমিল্লায় ৫ ফুট চওড়া ‘অভিনব’ বাড়ি দেখতে ভিড়

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
কুমিল্লায় ৫ ফুট চওড়া ‘অভিনব’ বাড়ি দেখতে ভিড়

ছবি: -প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বল্প পেন্নাই গ্রামে মাত্র এক শতাংশ জমির ওপর পাঁচ ফুট চওড়া ও ৮৫ ফুট লম্বা একটি বাড়ি নির্মাণ করেছেন সৌদি আরবপ্রবাসী মো. শাহজালাল। আকারে ছোট হলেও বাড়িটিতে রয়েছে রান্নাঘর, শোবার ঘর, খাবার ও জিনিসপত্র রাখার স্থান, পানি উত্তোলনের ব্যবস্থা এবং শৌচাগার—অর্থাৎ একটি পরিবারের বসবাসের জন্য প্রয়োজনীয় সব সুবিধাই।

বাড়িটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ এটি দেখতে ভিড় করছেন।

স্থানীয় সূত্র জানায়, যে জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে, সেখানে আগে একটি নিচু ডোবা ছিল। জায়গাটি ভরাট করে চলতি বছরের জুন মাসে প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে টিনের ছাউনি ও টিনের বেড়া দিয়ে বাড়িটি নির্মাণ করা হয়। বর্তমানে এটিই শাহজালাল পরিবারের একমাত্র বসতঘর।

সরেজমিনে দেখা যায়, ঘরের সামনের অংশে রয়েছে রান্নাঘর। এরপর খাবার রাখার ও খাওয়ার স্থান। মাঝখানে একটি ছোট চৌকিসহ শোবার কক্ষ। আরও ভেতরে রয়েছে কাপড় রাখার আলমারি ও ওয়্যারড্রোবের জায়গা। একেবারে শেষ প্রান্তে পানি উত্তোলনের মোটর ও একটি শৌচাগার নির্মাণ করা হয়েছে।

শাহজালালের স্ত্রী খাদিজা আক্তার জানান, ২০১৩ সালে তাঁদের বিয়ে হয়। সে সময় শাহজালাল দেশে মাইক্রোবাস চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পারিবারিক জটিলতা ও জমি-সংক্রান্ত মামলার কারণে পৈতৃক বাড়িতে স্থায়ীভাবে বসবাস সম্ভব হয়নি। দীর্ঘদিন আত্মীয়-স্বজনের বাড়িতে, এমনকি কখনো খোলা আকাশের নিচেও দিন কাটাতে হয়েছে তাঁদের।

তিনি আরও জানান, ২০২০ সালে শাহজালাল সৌদি আরবে যাওয়ার পর তাঁর পাঠানো অর্থে অবশেষে এই ছোট্ট বাড়িটি নির্মাণ করা সম্ভব হয়। বর্তমানে তিনি দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সেখানেই বসবাস করছেন।

প্রতিবেশী মো. রিয়াজ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে পরিবারটির নিজের কোনো স্থায়ী ঠিকানা ছিল না। অনেক কষ্টের পর তারা মাথা গোঁজার একটি ঘর পেয়েছে। ছোট হলেও এটি তাদের জন্য অনেক বড় স্বস্তি।

গৌরীপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য জাহানারা আক্তার বলেন, এলাকায় জমির দাম অনেক বেশি হওয়ায় সীমিত আয়ের মানুষের পক্ষে বড় জায়গা কেনা সম্ভব হয় না। তাই শাহজালাল অল্প জায়গার মধ্যেই পরিবারের জন্য এই ব্যতিক্রমী বসতঘর নির্মাণ করেছেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa