ঢাকা
০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শাকিবের অনুরোধে ফের সিনেমায় ফিরবেন ববিতা, চান পছন্দের গল্প শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-থাইল্যান্ড বৈঠকে ভিসা সহজীকরণে জোর, ৭ দিনের মধ্যে প্রসেসিং কুমিল্লায় ৫ ফুট চওড়া ‘অভিনব’ বাড়ি দেখতে ভিড় দক্ষিণ কোরিয়ায় রেকর্ড দাবদাহে মৃত্যু ১৬ সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের অধিকার থাকবে, সংশোধনী আইনের খসড়ায় অনুমোদন পটুয়াখালীর শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা দেখানোর অভিযোগ ফিফার তদন্তের মধ্যেই নতুন বিতর্ক, ফকল্যান্ড বার্তাসহ জার্সি পরে মাঠে আর্জেন্টাইন ক্লাব সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রাশিয়ায় ব্যস্ত সৈকতে ড্রোন বিস্ফোরণ, নিহত ৭
Advertise with us

১৫ টাকা কেজিতে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার, চলবে ছয় মাস

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৩ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
১৫ টাকা কেজিতে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার, চলবে ছয় মাস

ছবি: -প্রতিনিধি

নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এ কার্যক্রমের আওতায় দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছে।

খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপকারভোগী পরিবারগুলো বছরে ছয় মাস এ সুবিধা পাবে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং পরবর্তী বছরের মার্চ ও এপ্রিল মাসে এই কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দরিদ্র মানুষের পুষ্টি ঘাটতি কমাতে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার পরিবারের মধ্যে পুষ্টিচাল (ফর্টিফায়েড রাইস) বিতরণ করা হচ্ছে। এছাড়া ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার পরিবারের মধ্যে সাধারণ চাল দেওয়া হচ্ছে।

এদিকে, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে খাদ্যশস্য সরবরাহ নিশ্চিত করতে সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্রের মাধ্যমে খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কার্যক্রমে চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশের সরকারি খাদ্য মজুত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। গত ২ আগস্ট পর্যন্ত সরকারি গুদামে মোট খাদ্যশস্য মজুত ছিল ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ধান (চালে রূপান্তরিত হিসাব অনুযায়ী) ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশের খাদ্য নিরাপত্তা জোরদার, অপুষ্টি হ্রাস এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর করতে খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa