ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রবিরোধী কাজে জড়িত ঢাবির ২৩১ শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নির্দেশ শিবির সভাপতিকে ছাত্রদল সম্পাদক নাছির: ‘শিক্ষার্থীরা আপনাদের প্রতিরোধ করতে শুরু করেছে’ গাজীপুরের ২০% কারখানায় ৪ দিনের ছুটি, ঈদের মতো ঘরে ফিরছে মানুষ মেজাজ হারালেন নেইমার: ম্যাচ শেষে সমর্থকদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য: সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার ভারতীয় ভিসা জালিয়াতি নিয়ে সতর্ক করল ঢাকাস্থ হাইকমিশন দেশে আসুন, ইনশাল্লাহ রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন বিপ্লবের হুংকার জামায়াত আমিরের নতুন প্রজন্মের প্রেরণা ‘জুলাই স্মৃতি জাদুঘর’ শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান
Advertise with us

‘দেশটা আমাদের সবার, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে’: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৩ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
‘দেশটা আমাদের সবার, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে’: প্রধানমন্ত্রী

ফাইল ছবি  ছবি: -প্রতিনিধি

পরিবেশ রক্ষায় দেশের প্রতিটি নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে।

সোমবার (৩ আগস্ট) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, পরিবেশ এমন একটি বিষয়, যা সমাজের প্রতিটি মানুষকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। কয়েক দশক আগের বাংলাদেশের পরিবেশের সঙ্গে বর্তমান বাস্তবতার বড় পরিবর্তন এসেছে। এখন রাজধানী থেকে শুরু করে জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, টিস্যুসহ নানা ধরনের বর্জ্য ছড়িয়ে থাকতে দেখা যায়, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

তিনি বলেন, নিজের ঘর যেমন সবাই পরিষ্কার রাখতে চান, তেমনি দেশের পরিবেশকেও নিজেদের দায়িত্ব হিসেবে দেখতে হবে। সামান্য সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুস্থ পরিবেশ গড়ে তোলা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ মানুষ প্রতিদিন হাঁটা, রিকশা কিংবা গণপরিবহনে চলাচল করেন। রাস্তাঘাটে যত্রতত্র ময়লা-আবর্জনা পড়ে থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয় এবং পরিবেশও দূষণের শিকার হচ্ছে।

দেশের পুকুর, খাল ও জলাশয়ের দূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তারেক রহমান বলেন, বিভিন্ন এলাকায় গিয়ে অনেক পুকুরের পাড় ও ভেতরে আবর্জনার স্তূপ দেখা গেছে। অথচ একসময় এসব স্থান ছিল মানুষের অবসর ও বিনোদনের জায়গা।

এ ছাড়া পার্ক, পর্যটনকেন্দ্র ও বিনোদনস্থলে বেড়াতে গিয়ে চিপসের প্যাকেট, লজেন্সের মোড়ক ও অন্যান্য বর্জ্য যেখানে-সেখানে না ফেলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “দেশটা আমাদের সবার। আমরা সবাই মিলে একটু একটু করে চেষ্টা করলে বড় পরিবর্তন আনা সম্ভব।” পরিবেশ রক্ষায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa