ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ইরান আলোচনার জন্য ‘আকুতি’ জানিয়ে এখন অস্বীকার করছে: ট্রাম্প ভারতের ভূখণ্ড থেকে শেখ হাসিনা যেন বক্তব্য দিতে না পারেন: ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র উপদেষ্টা ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়েছে ৬০০ স্থাপনা, সরিয়ে নেওয়া হয়েছে ৬০ হাজার মানুষ ‘দেশটা আমাদের সবার, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে’: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে মাভাবিপ্রবিতে ‘জুলাই ম্যারাথন’ অনুষ্ঠিত নিজ এলাকাতেই করা যাবে এনআইডির জন্মতারিখ সংশোধন, মাঠপর্যায়ে ক্ষমতা দিচ্ছে ইসি নির্মল সেনের ৯৬তম জন্মবার্ষিকী আজ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪১৯, মিরপুরে সর্বোচ্চ ৯৬ ‘আমি মানুষ হত্যা করতে চাই না’: ইরানের সঙ্গে আজই নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে নতুন আলোচনার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম ৬ শতাংশের বেশি কমল
Advertise with us

চায়ের দোকানে বসে এইচএসসির খাতা মূল্যায়ন, উদ্ধার প্রায় ৫৫০ উত্তরপত্র

জেলা প্রতিনিধি
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
চায়ের দোকানে বসে এইচএসসির খাতা মূল্যায়ন, উদ্ধার প্রায় ৫৫০ উত্তরপত্র

ছবি: -প্রতিনিধি

সিলেটে চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে এক শিক্ষকের কাছ থেকে প্রায় ৫৫০টি উত্তরপত্র উদ্ধার করেছে সিলেট শিক্ষা বোর্ড।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে উত্তরপত্রগুলো উদ্ধার করা হয়। অভিযুক্ত ইকবাল হোসেন সোহান নগরের উপশহর এলাকার মেট্রোসিটি উইমেন্স মডেল কলেজের বাংলা বিভাগের প্রভাষক।

সিলেট শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক চৌধুরী মামুন আকবর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিয়মবহির্ভূতভাবে চায়ের দোকানে বসে এইচএসসির বাংলা বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের সময় শিক্ষকের কাছ থেকে প্রায় ৫৫০টি উত্তরপত্র জব্দ করা হয়।

বোর্ড সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া উত্তরপত্রের মধ্যে প্রায় ১৫০টির মূল্যায়ন সম্পন্ন হয়েছিল। বাকি প্রায় ৪০০টি উত্তরপত্র তখনও মূল্যায়ন করা হয়নি।

ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁর কর্মস্থল মেট্রোসিটি উইমেন্স মডেল কলেজ থেকেও কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa