ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
আগস্টে ঢাকায় আসছে বিশ্বব্যাংকের দুই প্রতিনিধিদল হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে বারবার পুলিশের বাধা, সড়কে নেতাদের অবস্থান ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় নয়াদিল্লি: দীনেশ ত্রিবেদী রাকসু ভিপির মন্তব্যের প্রতিবাদে সাংবাদিকদের কর্মসূচি বর্জন, ২৪ ঘণ্টার আলটিমেটাম শাপলা চত্বরের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী কারখানা সচল রাখতে সিএনজি স্টেশনের গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ আন্তর্জাতিক লেনদেন সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ ৫ জন যশোরে গ্রেপ্তার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে যা বলল এইচআরডব্লিউ
Advertise with us

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে বারবার পুলিশের বাধা, সড়কে নেতাদের অবস্থান

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ১ বার পঠিত
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে বারবার পুলিশের বাধা, সড়কে নেতাদের অবস্থান

শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের চা-কন্যা ভাস্কর্য এলাকায় এনসিপির গাড়িবহরে পুলিশের বাধা  ছবি: -সংগৃহীত

হবিগঞ্জে পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে দফায় দফায় পুলিশি বাধার অভিযোগ উঠেছে। বাধার মুখে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ দলীয় নেতা-কর্মীরা ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের ওপর বসে অবস্থান নেন।

আজ বুধবার (২৯ জুলাই) বিকেল সাড় ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের চা-কন্যা ভাস্কর্য এলাকায় প্রথম পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে বহরটি। পরবর্তীতে বিকেল ৫টা ৫ মিনিটের দিকে নেতা-কর্মীরা ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের দিকে এগোতে চাইলে হবিগঞ্জের কামাইছড়া এলাকায় আবারও তাদের পথ অবরুদ্ধ করা হয়। সেখানে পুলিশ সড়কে আড়াআড়িভাবে একটি ট্রাক দাঁড় করিয়ে পথ আটকে দেয় বলে দলটির পক্ষ থেকে জানানো হয়। বাধার মুখে নাহিদ ইসলামসহ এনসিপির শীর্ষ নেতারা সেখানেই রাস্তায় বসে প্রতিবাদ জানান।

এর আগে গতকাল মঙ্গলবার হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা চালানো হয়। এতে সারজিস আলমসহ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এনসিপির দাবি, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওই হামলা চালিয়েছিল।

এই হামলার প্রতিবাদেই আজ বুধবার হবিগঞ্জে সমাবেশের ডাক দেয় এনসিপি। তবে একই দিনে জেলা যুবদলও সেখানে পাল্টা সমাবেশের ঘোষণা দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ জেলা প্রশাসন পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে।

এদিকে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষায় শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকালের হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa