https://asia24.tv


নিজ দপ্তরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ছবি: -সংগৃহীত
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বঙ্গভবনে পৌছে রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে তাঁকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয় এবং কর্মকর্তারা ফুল দিয়ে স্বাগত জানান।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে এটিই হাফিজ উদ্দিন আহমদের প্রথম দাপ্তরিক কর্মদিবস। এর আগে, গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুসরণে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব লাভ করেন।
দায়িত্ব গ্রহণের পর রবিবার তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। সে সময় তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরেও শ্রদ্ধা নিবেদন করেন।


