https://asia24.tv


ছবি: -ফাইল ছবি
শেখ হাসিনা সরকারের আমলে অনুষ্ঠিত বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্বে থাকা ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। অবসরে পাঠানো এসব কর্মকর্তা এতদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত ছিলেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী কোনো কর্মচারীর চাকরিকাল ২৫ বছর পূর্ণ হলে সরকার কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। সেই আইনি কাঠামোর আলোকেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তারা তাদের বিধিভিত্তিক সকল অবসর-সুবিধা পাবেন।


